Dhaka , Saturday, 9 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

কক্সবাজারের ড. যুবাইর ঢাবি’র আরবি বিভাগের নতুন চেয়ারম্যান

  • Reporter Name
  • আপডেট সময় : 03:09:05 pm, Saturday, 25 March 2023
  • 36 বার পড়া হয়েছে

কক্সবাজার জেলা প্রতিনিধি।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন কক্সবাজারের কৃতি সন্তান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাঁকে তিন বছরের জন্য ওই পদে নিয়োগ দেন। এরপর বিভাগের অন্য শিক্ষকদের উপস্থিতিতে সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুল কাদির আনুষ্ঠানিকভাবে বিভাগের নতুন চেয়ারম্যান ড. যুবাইরের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক ১৯৭৬ সালে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ খরুলিয়া এলাকার চেয়ারম্যানপাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর প্রয়াত পিতা আবু মোহাম্মদ এজাহারুল হক ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা।

ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক দক্ষিণ চট্টগ্রামের বিখ্যাত ইসলামি শিক্ষাকেন্দ্র চুনতি হাকিমিয়া আলিয়া মাদরাসা হতে প্রথম বিভাগে দাখিল ও আলিম পাশ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ হতে ১৯৯৬ সালে বিএ (অনার্স) ও ১৯৯৭ সালে এমএ (প্রথম শ্রেণিতে প্রথম) পরীক্ষায় উত্তীর্ণ হন।

তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন শেষ করার পর সিভিল সার্ভিসে যোগ দেন। ২০ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিসিএস তথ্য ক্যাডারের সদস্য হিসেবে ২০০১ সালে জয়পুরহাটের জেলা তথ্য অফিসার পদে যোগদান করেন। পরবর্তীতে বদলি হয়ে তিনি কিছুদিন নোয়াখালি জেলা তথ্য অফিসারের দায়িত্ব পালন করেন। এরপর ২০০৩ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে শিক্ষকতা করে আসছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতির দায়িত্বও পালন করছেন।

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার অনুভূতি ব্যক্ত করে অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক বলেন- ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগকে আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহনযোগ্য হিসেবে উপস্থাপনের প্রচেষ্টা ও সিনিয়র শিক্ষকসহ বিভাগ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় অ্যাকাডেমিক উন্নয়নে একান্তভাবে সচেষ্ট থাকব। পাশাপাশি বিভাগের অবকাঠামগত উন্নয়নেও অবদান রাখার চেষ্টা করবো’।

এদিকে, ড. যুবাইরের পদোন্নতি ও নতুন দায়িত্ব প্রাপ্তিতে কক্সবাজার সমিতি ঢাকা’র পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। সমিতির পক্ষ হতে পাঠানো শুভেচ্ছা বার্তায় ড. যুবাইরের সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সফলতা কামনা করা হয়েছে। ড. যুবায়ের কক্সবাজার সমিতি ঢাকা’র আজীবন সদস্য।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

কক্সবাজারের ড. যুবাইর ঢাবি’র আরবি বিভাগের নতুন চেয়ারম্যান

আপডেট সময় : 03:09:05 pm, Saturday, 25 March 2023