Dhaka , Saturday, 9 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

গাজীপুরে মা ও শিশুপুত্র নিখোঁজ

  • Reporter Name
  • আপডেট সময় : 04:37:44 pm, Monday, 27 March 2023
  • 35 বার পড়া হয়েছে

মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।

গাজীপুরে অপহরণের ১৮ দিনেও উদ্ধার হয়নি মা ও তার শিশুপুত্র। স্থানীয় মুক্তধারা বিদ্যানিকেতন থেকে শিশু সন্তান নাঈমুল হক (৬)কে নিয়ে বাসায় ফেরার পথে সন্তানসহ অপহরণের শিকার হন জাকিয়া আক্তার রুমা (৩২)। তিনি নগরীর পূবাইল থানার কামারগাঁও এলাকার নাজমুল হকের স্ত্রী।

জানাযায়, পুবাইলের মুক্তধারা বিদ্যানিকেতন স্কুলে প্রতিদিনের মতো ৯ মার্চ জাকিয়া আক্তার রুমা (৩২) শিশুপুত্র নাইমুলহক (৬) কে নিয়ে বাসায় আসার পথে নিখোঁজ হয়।
পূবাইল থানা পুলিশ নগরীর কোনাবাড়ী আমবাগ এলাকা থেকে রুমার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে। এ ঘটনায় জাকিয়া আক্তার রুমার স্বামী নাজমুল হক বাদী হয়ে সহোদর আজমুল হক ও আজমুলের স্ত্রী তানিয়া হক সহ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে গত ১৩ মার্চ পূবাইল থানায় মামলা করেন।

আজমুল (৪৫) ও তার স্ত্রী তানিয়া (৩৫) এবং তানিয়ার কললিস্টের সূত্র ধরে পাবনার বেড়া থানার জয়নগর গ্রাম থেকে হাকিম আলীকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ । তবে তারা অপহরণের দায় স্বীকার না করায় ঘটনার কোনো কূলকিনারা করতে পারছে না পুলিশ।

এদিকে রুমার স্বামী নাজমুল হক জানান, তিনি পরিবার নিয়ে পূবাইল কামারগাঁওয়ের পৈতৃক বাড়িতে বসবাস করেন। একই বাড়িতে বড় ভাই আজমুল হকও পরিবার নিয়ে বাস করেন। বড় ভাই আজমুলের স্ত্রী তানিয়া মাদক কারবারসহ বিভিন্ন অসামাজিক ও অপরাধমূলক কাজে জড়িত। বিভিন্ন অপরিচিত লোকজন ওই বাড়িতে তানিয়ার কাছে আসা-যাওয়া করেন। নাজমুল ও তার স্ত্রী রুমা এসব বিষয় মেনে নিতে পারতেন না। তাই তাদের ওই বাড়ি থেকে বিতাড়নের জন্য মিথ্যা মামলাসহ বিভিন্নভাবে হয়রানি করতেন তানিয়া। বড় ভাই আজমুল হকও তানিয়াকে প্রশ্রয় দিতেন। এসব কারণে স্ত্রী-সন্তানকে তারাই অপহরণ করেছেন বলে ধারণা নাজমুলের।

এ ঘটনার পর নিজেও নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিযোগ করে নাজমুল বলেন, ‘আমার নিজেরও এখন কোনো নিরাপত্তা নেই। তাই টঙ্গীতে এক আত্মীয়ের বাড়িতে এসে আশ্রয় নিয়েছি। স্ত্রী ও একমাত্র সন্তানের চিন্তায় নাওয়া-খাওয়া-ঘুম ছেড়ে দিয়েছি।’

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভিকটিমদের উদ্ধারে আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। এরই মধ্যে দুজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

গাজীপুরে মা ও শিশুপুত্র নিখোঁজ

আপডেট সময় : 04:37:44 pm, Monday, 27 March 2023