Dhaka , Saturday, 9 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

টেকনাফে অপহরণকারীচক্রের দুই সদস্য গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় : 04:59:02 pm, Monday, 27 March 2023
  • 33 বার পড়া হয়েছে

কক্সবাজার জেলা প্রতিনিধি।।

কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকায় একের পর এক অপহরণের ঘটনায় জড়িত চক্রের ২ সদস্য গ্রেপ্তার হয়েছে। তাদের জিম্মিদশা থেকে অপহৃত ৩ ভিকটিমও উদ্ধার করা গেছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‌্যাব রোববার রাতে টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অপহরণকারীচক্রের ওই দুই সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাঠপাড়ার নজির আহমদ ও ফাতেমা বেগমের পুত্র নবি হোসেন (২৭) ও জাহিদ হোসেন কাবিলা (২২)।
এদের নিকট থেকে একাধিক রাম দা, বেশ ক’টি শেকল ও তালাসহ অপহরণের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

অপহরণকারীদের জিম্মিদশা থেকে উদ্ধার করা তিনজন হলেন- টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ১নং ওয়ার্ডের উলুবনিয়া গ্রামের ঠান্ডা মিয়ার পুত্র আমানউল্লাহ (১৯), তার বন্ধু সিরাজুল মুবিন (১৮) ও উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে অপহৃত আবু তাহের (২৭)।

কক্সবাজারস্থ র‌্যাব-১৫ জানায়, গেল ২৫ মার্চ ভোরে ভিকটিম আমানউল্লাহ ও সিরাজুল মুবিন ফজরের আযানের পর বাড়ি থেকে বের হয়ে নামাজ আদায় করতে মসজিদে যাবার পথে উলুবনিয়া গ্রামের রাস্তায় মাথায় পৌঁছালে অপহরণকারীরা তাদেরকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে পাহাড়ি আস্তানায় নিয়ে যায়। সেখানে তাদেরকে শেকলে বেঁধে আটকে রেখে পরিবারের নিকট ফোন করে ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে। পরে অপহৃত আমানউল্লাহর পিতা ঠান্ডা মিয়া বিষয়টি র‌্যাব-১৫ কে জানায়। অভিযোগের ভিত্তিতে র‌্যাবের একটি দল রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ আলজামিয়া আল-ইসলামিয়া মাদরাসার সামনে অভিযান চালিয়ে অপহরণকারীচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে।

র‌্যাব আরো জানায়, গ্রেপ্তার অপহরণকারীদের দেয়া তথ্যের ভিত্তিতে টেকনাফের নতুন পল্লানপাড়া এলাকার বৈদ্যঘোনার গহীন পাহাড়ি এলাকা থেকে অপহৃত আমানউল্লাহ ও সিরাজুল মুবিনকে উদ্ধার করা গেছে। একই সাথে ইতোপূর্বে রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত আবু তাহেরকেও উদ্ধার করা হয়।

অপহরণকারীদের কবল থেকে উদ্ধার করা ওই তিনজনকে তাদের পরিবারের নিকট ও গ্রেপ্তার অপহরণকারীচক্রের দুই সদস্যকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

টেকনাফে অপহরণকারীচক্রের দুই সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : 04:59:02 pm, Monday, 27 March 2023