Dhaka , Saturday, 9 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

স্বাধীনতার ৫২ বছরে বাংলাদেশের অর্জন ঈর্ষণীয়-পবিপ্রবি ভিসি

  • Reporter Name
  • আপডেট সময় : 04:51:00 pm, Monday, 27 March 2023
  • 35 বার পড়া হয়েছে

পবিপ্রবি প্রতিনিধি।।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন,
স্বাধীনতার ৫২ বছরে বাংলাদেশের অর্জন ঈর্ষণীয়।

স্বাধীনতা দিবস উপলক্ষে এক বিবৃতিতে তিনি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অর্জন ও তা রক্ষায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের ভুমিকা তুলে ধরেন।

বিবৃতে তিনি বলেন,অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের মহান স্বাধীনতা। বঙ্গবন্ধু সব সময় রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি সুখী-সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন দেখতেন। তার সে স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। স্বাধীনতার ৫২ বছর পর বাংলাদেশের অর্জন আজ ঈর্ষণীয়। আর্থ-সামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। প্রবৃদ্ধি ও শিক্ষার হার বেড়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠেছে। গ্রামগুলো শহরে রূপান্তরিত হচ্ছে। মাথাপিছু আয় বাড়ছে, দারিদ্র্যের হার কমছে। জাতীয় জীবনে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ, যোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাণিজ্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ইত্যাদি ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে। কৃষির উন্নয়নের সুবাদে আমরা এখন স্বয়ংসম্পূর্ণ। খাদ্য,নারীর ক্ষমতায়ন, যুব ও খেলাধুলা, নারী ও শিশু, সামাজিক নিরাপত্তা ইত্যাদি ক্ষেত্রে সাফল্য অব্যাহত রয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে বিচরণ করছে। তৈরি পোশাক, ঔষধ, সিরামিক, জাহাজ নির্মাণ শিল্পসহ বেসরকারি খাতে ব্যাপক উন্নতি হয়েছে। বাংলাদেশের উন্নয়নের এক অনন্য মাইলফলক নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। ১০০টি অর্থনৈতিক অঞ্চল, ৩৯টি হাইটেক পার্ক, বঙ্গবন্ধু স্যাটেলাইট-২, গভীর সমুদ্রবন্দর, এলএনজি টার্মিনাল, এক্সপ্রেসওয়ে, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। উন্নয়নের এই ধারা শুধু রাজধানী কেন্দ্রিক নয়, এর ছোঁয়া লেগেছে গোটা বাংলাদেশে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের মতো অবহেলিত এলাকায় পায়রা বন্দর, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র ও শেখ হাসিনা সেনানিবাস স্থাপন এবং শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতু, শেখ কামাল সেতু, শেখ জামাল সেতু, শেখ রাসেল সেতু ও সর্বশেষ লেবুখালী সেতু নির্মাণ এই এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে যুগান্তকারী ভুমিকা রাখছে। লক্ষ্য করা যাচ্ছে আর্থ-সামাজিক উন্নয়নের ফলে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে।তিনি আশা করছেন খুব দ্রুত বাংলাদেশ উন্নত-সমৃদ্ব দেশে পরিনত হবেন।

এছাড়াও বিবৃতিতে স্বাধীনতা রক্ষায় সকলের প্রতি আহবান রেখে বলেন, স্বাধীনতার লক্ষ্যে পৌঁছাতে আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। উন্নয়নকে জনমুখী ও টেকসই করতে সুশাসন, সামাজিক ন্যায়বিচার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের সবচেয়ে বড় অর্জন। এই অর্জনকে সম্পূর্ণ করতে হলে সবাইকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে, স্বাধীনতার চেতনাকে আলিঙ্গন করতে হবে। সেজন্য এটি প্রজন্ম থেকে প্রজন্মে প্রেরণ করা উচিত।মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাই। আসুন আমরা সবাই মিলে একটি অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ি।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

স্বাধীনতার ৫২ বছরে বাংলাদেশের অর্জন ঈর্ষণীয়-পবিপ্রবি ভিসি

আপডেট সময় : 04:51:00 pm, Monday, 27 March 2023