Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

রামুতে ইউপি চেয়ারম্যান রীনার বিরুদ্ধে মেম্বারদের অনাস্থা

  • Reporter Name
  • আপডেট সময় : 05:50:08 pm, Friday, 7 April 2023
  • 37 বার পড়া হয়েছে

কক্সবাজার জেলা প্রতিনিধি।।

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনার বিরুদ্ধে অনাস্থা দিয়েছেন ইউপি মেম্বাররা। অনাস্থার কারণ হিসেবে ৮টি বিষয় উল্লেখ করে তারা কক্সবাজারের জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বরাবরে লিখিত আবেদন দেন। এই অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছেন ইউনিয়নটির ১০ জন পুরুষ ও নারী সদস্য। তারা হলেন- সংরক্ষিত ইউপি সদস্য মিনুন্নাহার ও খালেদা বেগম, সদস্য আবুল কালাম, আজিজুল হক, আমির হামজা, আবুল কালাম, মোহাম্মদ খলিল, মিজানুর রহমান, জাফর আলম ও সৈয়দ আলম। প্রস্তাবে অভিযোগ করা হয়, বর্তমান চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, সরকারি অর্থ আত্মসাৎ ও বিধিমালা ভঙ্গ করে মনগড়া ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করছেন।

জেলা প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক বরাবরে দেয়া ওই অনাস্থা প্রস্তাবে ইউপি সদস্যরা আরো অভিযোগ করেন, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ৩৩ উপধারা-১ অনুযায়ী পরিষদ গঠন হওয়ার পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে ৩ সদস্য বিশিষ্ট চেয়ারম্যান প্যানেল গঠনের বিধান থাকলেও ১৬ মাসেও তা গঠন করা হয়নি। টিআর, কাবিখা, কাবিটা, ভূমি উন্নয়ন কর ১% বরাদ্দ পরিষদকে অবগত না করে গোপনে বিভাজন করা, এলজিএসপি উন্নয়ন সহায়তা তহবিল, ইজিবির ননওয়েস্ট কস্ট এর প্রকল্পগুলো গোপনে গ্রহণ করে চেয়ারম্যানের পারিবারিক লোক রায়হান মাহবুবকে (মের্সাস জাওয়াদ এন্টারপ্রাইজ) ঠিকাদার দেখিয়ে নিম্নমানের কাজ করে টাকা আত্মসাৎ ইত্যাদি।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

রামুতে ইউপি চেয়ারম্যান রীনার বিরুদ্ধে মেম্বারদের অনাস্থা

আপডেট সময় : 05:50:08 pm, Friday, 7 April 2023