Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

রূপগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 02:05:54 pm, Sunday, 9 April 2023
  • 39 বার পড়া হয়েছে

নারায়নগঞ্জের রূপগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
রবিবার (৯ এপ্রিল) ঢাকা-বাইপাস সড়কের মায়ারবাড়ি এলাকায় কাঞ্চন পৌরসভা আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এ মানববন্ধন করা হয় । আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন কাঞ্চন পৌরসভা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম মাষ্টার। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমায়েত হোসেন, কাঞ্চন পৌরসভা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মিলন মিয়া, নবারুণ জুট মিলের সিবিএ সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুল জলিল, কাঞ্চন পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুর রহমান লিটু, কাঞ্চন পৌরসভা মহিলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারা হক, সাধারণ সম্পাদক সামসুন্নাহার, কাঞ্চন পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি সোহাগ মিয়া, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম মোল্লা, ফজলুল হক মিয়া, কবির হোসেন, ফাইজুল হোসেন, আবু সাঈদ, যুবলীগ নেতা শহিদুল ইসলাম ও দেওয়ান নাঈম প্রমুখ।

মানববন্ধনকারীরা বলেন, কিছু স্বার্থান্বেষী মহল শত্রুতার বশীভূত হয়ে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও কাঞ্চন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির নামে মিথ্যা মামলা দায়ের করেন। মামলাটি রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধনে তাকে আসামী করা হয়েছে। এই মামলা প্রমান করে এটি রাজনৈতিক প্রতিহিংসা ও উদ্দেশ্য প্রণোদিত।

কাঞ্চন পৌরসভা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম মাষ্টার বলেন,আওয়ামীলীগ সবসময়ই সাংবাদিকদের পক্ষে ভূমিকা রাখে। সাংবাদিক সোহেল কিরণের উপর হামলাকার মুল হোতা আফজালকে গ্রেফতার করতে হবে। সেই সাথে অহেতুক আওয়ামীলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা যাবে না। গোলাম রসুল কলির বিরুদ্ধে দায়েরকৃত প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় ও ঢাকা বাইপাস সড়কের কাঞ্চনে অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসুচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য গত ৪ এপ্রিল রাত ১০ টায় কাঞ্চন বাজারে সন্ত্রাসীদের হামলায় মারাত্মকভাবে আহত হন বাংলা টিভি রূপগঞ্জ প্রতিনিধি সোহেল কিরণ। এ হামলার ঘটনার পর থেকে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন ভূমিকা পালন করেছেন। অথচ একটা সত্যান্বেষী মহল মূল হামলাকারী ও সন্ত্রাসীদের বাঁচানোর জন্য গোলাম রসুলের বিরুদ্ধে মামলা করতে ক্ষমতা প্রয়োগ করেছেন ।
অথচ গোলাম রসুল সাংবাদিক কিরণের উপর হামলাকারীদের গ্রেফতারের সবচেয়ে জোরালো ভূমিকা রেখেছিল।

পরে মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, কাঞ্চন বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দসহ এলাকাবাসী ।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

রূপগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : 02:05:54 pm, Sunday, 9 April 2023