Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

কালিয়াকৈরে ওয়ালটন কারখানায় ইফতারে শরবত পানে তিন শ্রমিকের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট সময় : 10:10:52 pm, Monday, 17 April 2023
  • 34 বার পড়া হয়েছে

মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজে গতকাল রোববার ইফতারে শরবত তিন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মৃত শ্রমিকরা হলেন- টাঙ্গাইল জেলার সদর থানার গোশাইর গ্রামের নুরুল ইসলামের ছেলে আশরাফ আলী (৩০), একই জেলার ভূঞাপুর থানার বারবারই গ্রামের আবদুল রশিদের ছেলে আবদুল বারেক – বারী (২৯) ও সিরাজগঞ্জ জেলার চৌহালি থানার কুকি মধ্যপাড়া গ্রামের বুদ্দু মিয়ার ছেলে ফরিদ মিয়া (২৮)। তিনজনই কারখানার পাউডার কোটিং সেকশনের অপারেটর ছিলেন। অসুস্থ অন্য শ্রমিক হলেন আলামিন হোসেন (২৮)।

এ ঘটনায় কারখানার কয়েক হাজার শ্রমিক কালিয়াকৈর-নবীনগর সড়ক আটকে বিক্ষোভ করে। তারা শতাধিক যানবাহনে ভাঙচুর চালায়। পরে কয়েকটি মোটরসাইকেল ও বাইসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে সড়ক অবরোধ করে রাখে।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল ওই কারখানায় ইফতারে শরবত পান করে চার শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এ সময় কারখানার নিজস্ব -চিকিৎসকরা চিকিৎসা দিলেও অবনতি হতে থাকে। পরে কারখানা কর্তৃপক্ষ অসুস্থ চারজনকে শেখ মুজিব ফজিলাতুন নেছা কেপিজি মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এ খবর কারখানার শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে রাত সাড়ে ৮টার দিকে তারা কালিয়াকৈর- নবীনগর সড়কে অবস্থান নেয়। উত্তেজিত শ্রমিকরা বিক্ষোভ করে । এ সময় শতাধিক যানবাহন ভাঙচুর করে শ্রমিকরা। সড়কের দুই লেনে মোটরসাইকেল জ্বালিয়ে দিয়ে অবরোধ করে রাখে। পরে শ্রমিকরা কারখানার ভেতরে ঢোকার চেষ্টা করলে কারখানার নিজস্ব আনসার বাহিনী কয়েক রাউন্ড গুলি করে। শ্রমিকরা আবার সড়কে গিয়ে অবস্থান নেয়। এ সময় ওয়ালটন প্লাজা ও কারখানার গেটের সামনের আসবাবপত্র ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্হিত হয়। সড়ক অবরোধের কারণে এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাত সাড়ে ১১টা পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

কালিয়াকৈরে ওয়ালটন কারখানায় ইফতারে শরবত পানে তিন শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : 10:10:52 pm, Monday, 17 April 2023