Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

ঈদ যাত্রায় চ্যালেঞ্জ মোকাবিলায় নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি — হাইওয়ে অতিরিক্ত আইজিপি

  • Reporter Name
  • আপডেট সময় : 12:45:58 am, Thursday, 20 April 2023
  • 36 বার পড়া হয়েছে

মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ও হাইওয়ে পুলিশ প্রধান সাহাবুদ্দিন খান বলেছেন, ঈদ যাত্রার চ্যালেঞ্জ মোকাবেলায় নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। আমরা প্রথমত চিহ্নিত করেছি, যে আমাদের ঈদ যাত্রায় পাঁচটি মহাসড়ক রয়েছে ও অন্যান্য আ লিক সড়ক রয়েছে। তার মধ্যে কোনো কোন জায়গায় আমাদের চ্যালেঞ্জ থাকে। সেই সমস্ত জায়গায় আমাদের গুরুত্বটা একটু বাড়িয়ে দিয়েছি।

বুধবার দুপুরে মহাসড়ক পরিদর্শনে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ত্রীমোড়ে এসে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ঈদ উপলক্ষে পুলিশ প্রতিবছরই ব্যাপক প্রস্তুতি নেয়, ব্যাপক ব্যবস্থাপনা গ্রহণ করে থাকে। বিশেষ করে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এবার আরও বেশি ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে অনেকগুলো মিটিং আমরা করেছি। আমরা ঈদ যাত্রায় সার্বিকভাবে প্রস্তত রয়েছি। আজ আমি বিভিন্ন জায়গায় পরিদর্শন করেছি। কোথাও যানজট দেখতে পাইনি। রাস্তাঘাট ‘স্মুথ’ রয়েছে, যান চলাচল স্বাভাবিক রয়েছে। জনসাধারণের মধ্যেও এক ধরনের স্বস্তি রয়েছে। আজ বিকেল থেকেই সড়কে একটু চাপ বাড়তে পারে, আগামীকাল আরও চাপ বাড়তে পারে। সেই লক্ষে আমাদের সব প্রস্তুতি রয়েছে। আশা করি যাত্রী সাধারণ স্বস্তিতে বাড়ি ফিরতে পারবেন। অতিরিক্ত আইজিপি বলেন, টহল বাড়ানো হয়েছে, ইন্টেলিজেন্সের সংখ্যা বাড়ানো হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন জায়গায় আমাদের সাব কন্ট্রোল-কন্ট্রোল রুম করা হয়েছে। আমাদের অ্যাম্বুলেন্সগুলোকে রেডি করা হয়েছে, রেকারগুলোকে রেডি করা হয়েছে। এছাড়া এবার বিশেষভাবে একটি ব্যবস্থা নেওয়া হয়েছে। সেটা হলো হাইওয়েতে অনেক সময় গাড়ি বিকল হয়ে যেতে পারে সে জন্য, মহাসড়কের পাশে যে গ্যারেজগুলো রয়েছে। সে গ্যারেজগুলো একটি তালিকা তৈরি করে আমরা সংরক্ষণে রেখেছি। যেন সড়কে কোনো গাড়ি নষ্ট হয়ে গেলে দ্রæত ঘটনা স্থলে উপস্থিত হয়ে গাড়িটা মেরামত করে সচল করতে পারে। এবার তীব্র তাপদাহে যাত্রীদের জন্য পানির ব্যবস্থা করা হয়েছে। পরিদর্শনে এ সময় উপস্থিত ছিলেন-হাইওয়ে পুলিশের ডিআইজি মাহফুজুর রহমান, অ্যাডিশনাল ডিআইজি বরকত উল্লাহ খান, অ্যাডিশনাল ডিআইজি শ্যামল কুমার, গাজীপুর পুলিশ সুপার শফিক আহমেদ, কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান, সালনা হাইওয়ে থানার ওসি মো. আতিকুর রহমান প্রমূখ।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

ঈদ যাত্রায় চ্যালেঞ্জ মোকাবিলায় নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি — হাইওয়ে অতিরিক্ত আইজিপি

আপডেট সময় : 12:45:58 am, Thursday, 20 April 2023