Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

তিতাসে দুই যুগ ধরে ক্ষতিগ্রস্ত সেতু দিয়ে মৃত্যু’র ঝুঁকি নিয়ে চলাচল

  • Reporter Name
  • আপডেট সময় : 06:08:58 pm, Sunday, 30 April 2023
  • 127 বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার তিতাস উপজেলার সদর কড়িকান্দি ইউনিয়নের ৪নং ও ৬নং ওয়ার্ডের মাঝামাঝি তিতাস নদীর ওপর অবস্থিত ব্রিজটি মরণ ফাঁদে পরিণত হয়েছে।মরণফাঁদের এই সেতুটির নিউজ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় একাধিক বার প্রকাশিত হলেও কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি।মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি নিয়ে দুই যুগের কাছাকাছি পারাপার হচ্ছেন ৪টি গ্রামের প্রায় ৯ হাজার মানুষ। এলাকাবাসীর বার বার অনুরোধের পরেও এ বিষয়টি দেখার যেনো কেউ নেই। ঝুকিপূর্ণ এই ব্রিজটি অপসারণ বা সতর্ক বাতা টানিয়ে মানুষের চলাচল বন্ধ করে বিকল্প কোন ব্যবস্থা গ্রহণ করা হয় নি। কতৃপক্ষের এ উদাসীনতা ও অবহেলার কারণে এলাকাবাসীর মধ্যে বইছে চরম ক্ষোভ।সরেজমিন জানা যায়, ১৯৭৭ সালে বন্দরামপুর গ্রামের মরহুম আ. রাজ্জাক চেয়ারম্যানের আমলে সেতুটি নির্মিত হয়,যার বয়স হয়েছে প্রায় ৪৭ বছর।কিন্তু গত প্রায় ২৩ বছর ধরে অবহেলিত এই সেতুটি ক্ষতিগ্রস্ত হলেও এটি দেখার ও মেরামত করার মত যেনো কেউ নেই। ঢালাই পড়ে যাওয়ায় রডের ওপর কাঠ দিয়ে পাটাতনের মতো তৈরি করে পারাপার হচ্ছেন স্থানীয়রা। পিলারের খোয়াগুলো ঝরে গিয়ে আগলা হয়ে গেছে জং ধরা রড। ঢালাই নেই, আছে শুধু রড। সেতুর দুই পাশের রেলিং ভেঙে পড়ে গেছে অনেক আগেই । রেলিং এর রডগুলোও চুরি হয়ে গেছে।ব্রিজের দুপাশে মাটি না থাকায় একপাশে বাশের চংগ ও অপরপ্রান্তে মাটির বস্তা বেয়ে চড়তে হচ্ছে ব্রিজে। কংকালসার এক ব্রিজটি দাড়িয়ে আছে শুধুই মরচে পড়া কিছু রডের ওপর।উপজেলা সদরে যাতায়াতের দ্রুততম ও কম খরচের মাধ্যম হওয়ায় যেখান দিয়ে প্রতিদিন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, কৃষকসহ নানা শ্রেণি-পেশার প্রায় ৩/৪ হাজার লোক ঝুঁকি নিয়ে যাতায়াত করে।স্থানীয় একাধিক ব্যক্তি জানান,বিকাল হলেই আমাদের ছেলে-মেয়েরা দলবেঁধে বিনোদনের স্থান হিসেবে বিকল এই ব্রিজটির ওপর আড্ডা মারতে যায়। কিন্তু ব্রিজটির ওপর দিয়ে হাটতে গেলে পুরো ব্রিজ জুড়ে একটি কম্পনের সৃষ্টি হয়ে সেটি নড়বড় করে।সব সময় বাচ্চাদের নিয়ে অতংকে থাকি না জানি কোন সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে। তাছাড়া বড় ধরনের কোন দুর্ঘটনা না ঘটলে কতৃপক্ষের ঘুম ভাংবেনা। বন্দরামপুর গ্রামের বাসিন্দা আবুল কাশেম (৭০) জানান, আমার বোনের বাড়ি, মামার বাড়ি, খালার বাড়ি নদীর ঐ পাড়ে। আমি প্রায় ৩বৎসর হয়ে গেল বিকল এই ব্রিজ পেরিয়ে তাদের দেখতে যাইনি প্রাণ ভয়ে। অনেক সময় জরুরি প্রয়োজনেও যাইনা কেননা এই ব্রিজে দুর্ঘটনা মানে নিশ্চিত মৃত্যু।এ বিষয়ে সংস্লিষ্ট ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ বলেন,বন্দরামপুর-ইউসুফপুর, চরেরগাও-নয়াকান্দি ও কড়িকান্দি-বন্দরামপুরের সংযোগ সেতুগুলো নির্মাণের বিষয়ে তিতাস উপজেলা সাবেক ইঞ্জিনিয়ার মোজাম্মেল হকের সাথে আলপকালীন তিনি বলেছিলেন দ্রুত এই কাজগুলোতে হাত দিবেন। কিন্তু তার সাথে আলোচনা করলেও কোনো ফলাফল আসেনি, তবে বর্তমানে আমরা ব্রিজটির ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালাব, আশা করি এবার সেতুটি নতুন করে নির্মাণে কর্তৃপক্ষের সহায়তা পাব। আশা করি সাংবাদিকগণ এ ব্যাপারে সহায়তা করবেন।এলাকার জনগণের কথা চিন্তা করে সেতুটি দ্রুত হওয়া প্রয়োজন।এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. শহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে আমার কাছে কোন তথ্য নেই। আমি খোজ নিয়ে দেখব।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

তিতাসে দুই যুগ ধরে ক্ষতিগ্রস্ত সেতু দিয়ে মৃত্যু’র ঝুঁকি নিয়ে চলাচল

আপডেট সময় : 06:08:58 pm, Sunday, 30 April 2023