Dhaka , Tuesday, 5 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:10:48 pm, Wednesday, 10 May 2023
  • 42 বার পড়া হয়েছে

মোঃ রাকিবুল হাসান

, শেরপর প্রতিনিধি।।

শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকায় তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চলতি বোর ফসল কাটা মারায়ে ব্যাপক বাধাগ্রস্ত হচ্ছে তাপদাহে। কৃষক ও শ্রমিকেরা মাঠে কাজ করতে পারছে না। টানা কয়েকদিন যাবৎ চলছে তাপদাহ। প্রচন্ড তাপদাহে বেড়েছে ডায়রিয়া, শ্বাসকষ্ট, পেট ব্যথা, আম‍াশয় সহ বিভিন্ন রোগের আক্রান্ত হচ্ছে। প্রতিদিন শত শত মানুষ প্রচণ্ড গরমে রোগাক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছে। তাপদাহের সাথে যুক্ত হয়েছে ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং। ফলে সকল শ্রেণীর লোকের উপর তাপদাহের কারনে জনজীবনে নেমে এসেছে এক চরম দুর্ভোগ। ছোট ছোট ছেলে_মেয়ে গরমের তাপ সহ্য করতে না পেরে দিনে কয়েক বার করে গোসল করছে। পাশাপাশি বড়রাও একাধিক বার গোছল করছে। প্রচণ্ড গরমের কারণে শ্রমিকেরা কাজ করতে গিয়ে গরমের তাপ সহ‍্য করতে না পেরে মাঝে মধ্যে মাথায়, মুখে পানি দিয়ে শরীরকে ঠান্ডা রাখার চেষ্টা করছে। অনেকেই গরমের তাপ সহ‍্য করতে না পেরে শরীর শিথিল রাখতে ঠান্ডা জাতীয় কোমল পানি ও ঠান্ডা খাবার খাচ্ছে। যেমন শশা, খিরা, ডাব, কলা, পেপে, দই, আইসক্রিম সহ ঠাণ্ডা জাতীয় খাবার খাচ্ছে। শ্রমিকেরা দিনে প্রচন্ড তাপের কারণে মাঠে কাজ করতে পারছে না। বর্তমানে যে পরিমাণ তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। ইতিপূর্বে এমনটি দেখা যায়নি। খরা ও তাপদাহে মাঠে-ঘাটে, নদী, নালায়, খালেও জলাশয়ে কোথাও পানি নেই। মাঠগুলি শুকিয়ে খা খা করছে। একটু স্বস্থির জন্য গাছ তলায় বিশ্রাম করে স্বস্তির নিঃশ্বাস ফেলছে শ্রমিকেরা। দিনে তাপদাহের কারণে রাস্তায় তেমন লোকজন বের হচ্ছে না। খোলা মাঠে প্রচন্ড গরমের কারণে শ্রমিকেরা কাজ করতে না পারায় বেকার সময় পার করছে। অনেক শ্রমিক অর্থ সংকটের কারণে ধান কাটার কাজ চুক্তি নিয়ে ভোরে এবং সন্ধ্যায় কাজ করছে। তাপদাহের কারনে তীব্র শ্রমিক সংকট দেখা দিয়েছে। বর্তমানে ফসল কাটতে শ্রমিকদের দিতে হচ্ছে ১৫ /১৬ হাজার টাকা। প্রতিকূল আবহাওয়ার কারণে কৃষকের ধান কাটা মাড়ায় ব্যয় অনেক গুণ বেড়ে গেছে। অপরদিকে মাঠ_ঘাট, নদী_নালা, জলাশয় গুলো শুকিয়ে যাওয়ার কারণে দেশীয় মাছের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। এমন খরার কারণে বাতাসও গরম হয়ে উঠেছে। এলাকার ৬০ বছরের উর্ধি ব‍্যক্তিরা বলে আমরা এমন তীব্র গরম বা এমন বৈরীআবহাওয়া আর দেখি নাই। গরমে ছোট বড় সকলেই অস্বস্তিতে আছে। বৃষ্টি নেই দীর্ঘদিন থেকে। তৃণভূমি শুকিয়ে চৌচির হয়ে গেছে। যে কারনে খরায় নামিলা জাতের বোর ধান ও সবজী খেত খরার কবলে পরেছে। একই সাথে ব‍্যবসা বাণিজ‍্যেও পরেছে ব‍্যাপক প্রভাব তাপদাহের কারনে। উত্তপ্ত মাঠ ঘাট। বাতাসে নেই আদ্রতা, শ্বাস-প্রশ্বাসেও যেনো গরম ভাব। দীর্ঘ খরা ও তাপদাহের কারনে নানা ধরনের ক্ষতির মুখে পরেছে ঝিনাইগাতী উপজেলার সীমান্তবাসী।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

আপডেট সময় : 05:10:48 pm, Wednesday, 10 May 2023