Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

পাবনায় চোরের মোবাইল নাম্বার লিখে বৈদ্যুতিক মিটার চুরির হিড়িক

  • Reporter Name
  • আপডেট সময় : 08:21:29 pm, Thursday, 11 May 2023
  • 138 বার পড়া হয়েছে

পাবনা প্রতিনিধি ।।

পাবনার চাটমোহরে বৈদ্যুতিক মিটার চুরি করে চোর মোবাইল নাম্বার লিখে রেখে যাচ্ছে মিটার বোর্ডে। মিটার ফেরত পেতে চোরের লিখে রেখে যাওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে বলা হচ্ছে। চোরের নাম্বারে যোগাযোগ করলে মিটারের মুক্তপণ বাবদ চাওয়া হচ্ছে পাঁচ হাজার করে টাকা। চোরের দেওয়া বিকাশ নাম্বারে টাকা পরিশোধ করলে মিটার কোথায় লুকিয়ে রাখা আছে তা জানিয়ে দিচ্ছে চোর।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি বৈদ্যুতিক মিটার, ট্রান্সফরমার ও তার চুরির হিড়িক পরেছে। চোরচক্র উপরোক্ত অভিনব কায়দায় নির্বিঘ্নে একের পর এক মিটার, ট্রান্সফরমার ও তার চুরি করলেও ধরা পরছে না। এ ব্যাপারে অনেক অভিযোগ থাকলেও আইন প্রয়োগকারী সংস্থা চোর খুঁজে বের করতে পারছেন না।

গ্রাহকের গচ্চা যাচ্ছে লাখ লাখ টাকা। গভীর অগভীর নলকূপ, রাইস ও ফ্লাওয়ার মিলের মালিকরা মিটার হারানোর শঙ্কায় রয়েছেন। সর্বশেষ সোমবার রাতে হরিপুর ইউনিয়নের বুড়িপাড়া এলাকায় মিটার চুড়ির সময় এলাকাবাসীর ধাওয়ায় পালিয়ে গেছে চোরচক্র।
হরিপুর ইউনিয়নের শালমারা গ্রামের সোলায়মান হোসেন নারিকেল পাড়া মৌজায় স্থাপিত পানাসি প্রকল্পের একটি গভীর নলকূপের ম্যানেজার। তিনি জানান, গত ৫ মে রাতে কে বা কারা তাদের গভীর নলকূপের মিটার চুরি করে। ৬ মে সকালে তিনি দেখেন মিটার নেই। মিটারের পাশে পলিথিনের ভিতর একটি মোাইল নাম্বার লিখে রেখে গেছে চোরচক্র। মিটার ফেরত পেতে ঐ মোবাইল নাম্বারে যোগাযোগ করতে বলা হয়। উক্ত নাম্বারে যোগাযোগ করা হলে মিটার ফেরত বাবদ পাঁচ হাজার টাকা দাবী করে চক্রটি।

তারা একটি বিকাশ নাম্বারও দেয়। চোরদের দেওয়া বিকাশ নাম্বারে পাঁচ হাজার টাকা পাঠানোর পর ফোন করলে চোর চক্র জানায় তাদের মিটার নাড়িকেলপাড়া ইটের ভাটার পাশে জঙ্গলের মধ্যে রাখা আছে। তথ্য মতে সেখানে গেলে মিটারটি পাই। পল্লিবিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে থানায় অভিযোগ করতে বলেন। থানায় অভিযোগ করার পর ৭ মে পুনঃসংযোগ দিয়েছে বিদ্যুৎ অফিস কিন্তু এখনো ধরা পরেনি চক্রটি।

চাটমোহর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, পৌরসদরের বড় শালিখা মহল্লার জুয়েল মির্জা জানান, পানাসি প্রকল্পের অধীনে একটি গভীর নলকূপ পরিচালনা করেন তারা। গত শুক্রবার দিবাগত রাতে কে বা কারা তাদের গভীর নলকূপের মিটার চুরি করে নিয়ে। শনিবার সকালে মিটার চুরি হয়ে যাওয়ার বিষয়টি লক্ষ করেন তিনি। মিটারের পাশে পলিথিনের মধ্যে চোর চক্র মোবাইল নাম্বার লিখে রেখে যায় এবং মিটার ফেরত পেতে উক্ত নম্বরে যোগাযোগ করতে বলা হয়।

উক্ত নম্বরে যোগাযোগ করলে মিটার ফেরত বাবদ চোর চক্র বিকাশে পাঁচ হাজার টাকা দাবী করে। মিটারের মুক্তপণের দর কষাকষাকষিতে সর্বশেষ ৩,০৬০ টাকায় মিটার ফেরত দিতে রাজি হয় চক্রটি। বিকাশে টাকা পাঠানোর পর চোরদের নির্দেশনা অনুযায়ী চাটমোহর-গুয়াখড়া সড়কের পাশের একটি জ্বালানীর স্তুপের মধ্য থেকে মিটার ফেরত পেয়েছেন তিনি।

তিনি আরো জানান, কয়েক মাস পূর্বে এক রাতে তার তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে। নতুন ট্রান্সফরমার পেতে তাকে তিন লাখেরও বেশি টাকা ব্যয় করতে হয়েছে। চোর ইতিমধ্যে ৩০ থেকে ৪০ টি মিটার চুরি করে টাকার বিনিময়ে ফেরত দিয়েছেন বলে জানিয়েছে। পর্যায়ক্রমে সব মিটার চুরি করে মিটারের মুক্তপণ আদায় করা হবে বলেও জানিয়েছে চোর।

চাটমোহরের মুলগ্রাম ইউনিয়নের মুলগ্রামের আব্দুস সালাম জানান, তার পিতা হাবিবুর রহমান, তোফাজ্জল হোসেন মাস্টার ও হোসেন আলী মন্ডলের যৌথ মালিকানাধীন গভীর নলকূপের প্রায় ৬০ ফিট বৈদ্যুতিক তার গত শুক্রবার ভোর রাতে চোর চক্র চুরি করে নিয়ে গেছেন।

এ ঘটনায় হোসেন আলী মন্ডল বাদী হয়ে ৫ মে শুক্রবার মুলগ্রামের হাবিবুর রহমান মেকারের ছেলে রবিউল ইসলামসহ তিন জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ করেন। এছাড়াও চাটমোহরের সাবেক মেয়র প্রফেসর আব্দুল মান্নানসহ চাটমোহরের আরো অনেকের মিটার, ট্রান্সফরমার ও তার চুরির ঘটনা ঘটেছে।

চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। মিটারের পাশে পাহাড়াদার না থাকায় চুরির ঘটনা ঘটছে। চোর ধরতে আমাদের অনুসন্ধান অব্যাহত আছে।

পাবনা পল্লীবিদ্যুত সমিতি-১ এর জেনারেল ম্যানেজার জানান, ট্রান্সফরমার, মিটার ও তার চুরি রোধে আমরা সচেতনতা মূলক ব্যবস্থা হিসেবে মাইকিং করি, মোটিভেশন করি, উঠান বৈঠক করি। তার পরও চুরি হচ্ছে। মিল কারখানার মালিক, গভীর-অগভীর নলকূপ কর্তৃপক্ষসহ গ্রাহকগন সচেতন হলে মিটার চুরি কমবে

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

পাবনায় চোরের মোবাইল নাম্বার লিখে বৈদ্যুতিক মিটার চুরির হিড়িক

আপডেট সময় : 08:21:29 pm, Thursday, 11 May 2023