Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

দেশকে আবারো কবরস্থান বানাতে চায় দেশবিরোধীরা – ইবি উপাচার্য

  • Reporter Name
  • আপডেট সময় : 10:14:12 pm, Wednesday, 24 May 2023
  • 121 বার পড়া হয়েছে

ইবি প্রতিনিধি।।

জঙ্গিবাদী, মৌলবাদী ও দেশবিরোধী অপশক্তিরা আবার এই বাংলাদেশকে কবরস্থান বানাতে চায় বলে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শ্খে আবদুস সালাম। তিনি বলেন, ‘ পঁচাত্তরের পর তারা সারা বাংলাদেশকে কবরস্থান বানিয়েছে রেখেছিলো। বাংলাদেশ যখন উজ্জ্বল ভাবে বিরাজমান, বাংলাদেশ যখন সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাড়িয়েছে তখন তারা আবার বাংলাদেশকে কবরস্থান বানানোর মতলবে বিভোর। কেননা দেশের মানুষকে উন্নয়ন ভোগ করা থেকে বিরত রাখতে চায় তারা। সাথে আরেকটি পঁচাত্তরের ১৫ই আগস্ট দেখতে চায়। এই আগস্ট মাস তাদের বড়ই প্রিয়, কারণ এই মাসেই পাকিস্তানের জন্ম হয়েছিলো।’

বুধবার (২৪ মে) সকাল ১১টায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে দেওয়া হত্যার হুমকির প্রতিবাদে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সম্মিলিত অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরফিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী, সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম ত্বোহা, শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দারসহ বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সভাপতি অধ্যাপক ড. অরবিন্দ সাহা প্রমুখ। এছাড়া ভারপ্রাপ্ত রেজিস্টার এইচ এম আলী হাসান, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বাকি বিল্লাহ বিকুলসহ সংগঠনসমূহের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে তারা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসাথে হুমকিদাতাকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবি তুলেন।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

দেশকে আবারো কবরস্থান বানাতে চায় দেশবিরোধীরা – ইবি উপাচার্য

আপডেট সময় : 10:14:12 pm, Wednesday, 24 May 2023