
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজার থেকে চট্টগ্রাম ইয়াবা পাচারকালে রুবেল নামে এক যুবককে গ্রেফতার হয়েছে। আটক রুবেল (৩০) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বেইঙ্গাপাড়ার মৃত নুর মোহাম্মদের পুত্র। সৌদিয়া পরিবহনের একটি বাস থেকে তাকে গ্রেফতার করে ডিএনসি সদস্যরা।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (উত্তর) এর একটি টিম কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু সংযোগ সড়ক টোল প্লাজার পার্শ্বে অভিযান পরিচালনা করে। এসময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী সৌদিয়া বাসে অভিযান পরিচালনা করে মোহাম্মদ রুবেলকে ৩,৭৩০ পিস ইয়াবাসহ আটক করে।
ডিএনসির উপপরিদর্শক ছানাউল্লাহ মিয়া বলেন, নিজেকে তাবলীগ জামাতের আমীর দাবিকারী আটক আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে

















