
স্টাফ রিপোর্টার ভোলা।।
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে ভোলা ১ আসনে আমাদের ভোলাবাসী সকলের প্রিয় এবং আস্থা ভাজন ভোলার রত্ন, বাংলাদেশের রাজনীতির আইকন,,আধুনিক ভোলার রুপকার, ৬৯ এর গণঅভুথ্যানের মহা নায়ক,সাবেক ডাকসুর ভিপি,বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাদিতে ঘোষণা করা, সেই মহান নেতা, দক্ষিণ বাংলার কিংবদন্তী পার্লামেন্টারিয়ান ও প্রবীণ রাজনীতিবিদ, সাবেক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুই বারের অত্যন্ত সফল শিল্প ও বাণিজ্য মন্ত্রী, জাতীয় নেতা তোফায়েল ভাইয়ের বিকল্প নেই।
গতকাল ৩১শে মে বুধবার তার নিজ অফিস কক্ষে একান্ত আলাপ কালে এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, তোফায়েল ভাইয়ের মতো বর্ষিয়াণ রাজনৈতিক নেতা আমরা ভোলাবাসী আর পাবোনা। তিনি সারাজীবন আমাদের ভোলার মানুষের জন্য করেছেন। আমরা ভোলাবাসীর সবচেয়ে বড় পাওয়া তিনি ভোলাকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করেছেন। যার জলন্ত প্রমাণ, সর্বশেষ মোখায় আল্লাহর রহমতে আমাদের ভোলার কোন ক্ষতি করতে পারেনি। ভোলার তেরোটি ইউনিয়নের আনাচে কানাচের কাঁচা রাস্তাগুলো পাকা করেছেন। ভোলা পৌরসভা থেকে শুরু করে ভোলা সদর উপজেলার কোন গ্রামেই এখন আর কাঁচা রাস্তার দেখা পাওয়া যায়না। কত উন্নয়নের কথা বলবো নেতার। তার উন্নয়নের কথা বলে শেষ করা যাবেনা। এই নেতা যে আমাদের ভোলার জন্য কতটা এ্যাচেট কতটা মূল্যবান তা বলে বোঝাতে পারবোনা। আল্লাহ না করুক যে দিন নেতা থাকবেন না, সেই দিন আমরা ঠিকই বুঝবো। তবে সেদিন আর বুঝে কোন লাভ হবেনা। আল্লাহ আমার এ মহান নেতাকে নেক হায়াত ও দীর্ঘায়ু দান করুক আমিন।

















