Dhaka , Wednesday, 3 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

কক্সবাজার জেলায় পাঁচ লক্ষাধিক মানুষ পানিবন্দী।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:29:17 am, Tuesday, 8 August 2023
  • 172 বার পড়া হয়েছে

কক্সবাজার জেলায় পাঁচ লক্ষাধিক মানুষ পানিবন্দী।।

তৌহিদ বেলাল।।

কক্সবাজার জেলার পাঁচ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। মাত্রাতিরিক্ত বৃষ্টি, জোয়ারের পানি ও প্রবল পাহাড়ি ঢলে কক্সবাজার সদর উপজেলা, ঈদগাঁও, চকরিয়া, পেকুয়া, রামু ও মহেশখালী উপজেলার নিম্নাঞ্চল ব্যাপক প্লাবিত হয়েছে। এতে পাঁচ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ফলে এলাকাসমুহের বাসিন্দারা চরম দুর্ভোগে, অনাহারে-অর্ধাহারে দিন পার করছেন।

কক্সবাজার আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, সোমবার রাত ৯ টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টিপাত আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার প্রধান নদী বাঁকখালি, মাতামুহুরি ও ঈদগাঁওর ফুলেশ্বরীসহ ছোট বড় প্রায় সব নদীর পানি বিপদসীমা অতিক্রম করে বসতবাড়ি ও ফসলি জমি তলিয়ে গেছে। গত ৩ দিনের অবিরাম বর্ষণ ও পার্বত্য অববাহিকার মাতামুহুরি, বাকঁখালি ও ফুলেশ্বরী নদীর পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট এ বন্যায় পাঁচ লক্ষাধিক লোকের ঘরবাড়িতে বন্যার পানি ঢুকে পড়েছে। এর ফলে এলাকাসমুহের লোকজন পানিবন্দী হয়ে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নদীর পানিতে তলিয়ে গিয়ে ও ঘরের দেয়াল চাপা পড়ে এপর্যন্ত দুই শিশুসহ ৪ জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে চকরিয়া উপজেলার বরইতলি এলাকায় দেয়াল চাপা পড়ে তিনজন, মাতামুহুরি নদীতে ডুবে এক যুবক রয়েছে।

অন্যদিকে সোমবার বিকেলে উখিয়া উপজেলার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মা-মেয়ে মারা গেছেন। এরা হলেন, ওই ক্যাম্পের আনোয়ারের স্ত্রী জান্নাত আরা ও তাদের দুই বছরের মেয়ে মাহিমা আক্তার।

সোমবার সন্ধ্যায় মাতামুহুরী নদীর পানি চিরিংগা পয়েন্টে বিপদসীমার প্রায় ৪ ফুট ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে জানা গেছে।

অপরদিকে, সোমবার সকাল ৯টার দিকে মাতামুহুরী নদীর লক্ষ্যারচর হাজিপাড়া পয়েন্টে লাকড়ি ধরতে নদীতে ঝাঁপ দেয় শাহ আলম। এসময় লাকড়ি ধরে কূলে ফেরার সময় পানির তীব্র স্রোতে তিনি তলিয়ে যান। শাহ আলম ওই এলাকার জাকের হোসাইনের পুত্র। ঘটনার প্রায় দুই ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেন স্থানীয় লোকজন।

এছাড়া চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সরকারি সংরক্ষিত বনাঞ্চলের পূর্ব ভিলিজারপাড়ায় মাটির ঘরের দেয়াল ধসে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো- আনোয়ার হোসেনের দুই শিশু মোহাম্মদ সাবিত (৫) ও তাবাচ্ছুম (১)। বিষয়টি নিশ্চিত করেছেন ওই এলাকার ইউপি চেয়ারম্যান ছালেকুজ্জামান।

চকরিয়া উপজেলার ফাসিয়াখালি, বরইতলি, কৈয়ারবিল, পূর্ব বড় ভেওলা, পশ্চিম বড় ভেওলা, সাহারবিল, কোনাখালি, চিরিংগা, কাকারা, সুরাজপুর-মানিকপুর, লক্ষ্যারচর, বদরখালী, হারবাং, ঢেমুশিয়া, বিএমচরসহ ১৮ টি ইউনিয়ন ও চকরিয়া পৌরসভা এলাকার শতকরা প্রায় ৯০ ভাগ নিম্নাঞ্চল বন্যার পানিতে সয়লাব হয়ে গেছে। বদরখালি, পশ্চিম বড় ভেওলা ও ঢেমুশিয়া এলাকায় স্লুইসগেট বন্ধ করে মাছ চাষ করায় জলাবদ্ধতায় শতকরা ৮০ ভাগ এলাকা পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে।

অন্যদিকে চকরিয়ার হারবাং, ডুলাহাজারা, খুটাখালী, কৈয়ারবিল ও ফাঁসিয়াখালী ইউনিয়নের পাহাড়ি এলাকায় ভূমিধসের কারণে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। এসব এলাকায় সরকারি সংরক্ষিত বনাঞ্চলে পাহাড়ের ঢালে অবৈধভাবে বসবাসকারী লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা মো. জামিল মোরশেদ জানান, ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে পানির তোড়ে কোনাখালীর কন্যারকুম এলাকায় বেড়িবাঁধ ভেঙে বানের পানি দেদারছে লোকালয়ে প্রবেশ করছে ।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, ভারি বর্ষণ অব্যাহত থাকায় পানিবন্দী মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হচ্ছে। অনেক ইউনিয়নে লোকজনকে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে।

কক্সবাজার-১ আসনের এমপি ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম বলেন, ‘পানিবন্দী মানুষগুলো যাতে খাবারের সঙ্কটে না পড়েন সেজন্য জরুরিভাবে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে। দলীয় নেতাকর্মীকে বানভাসি মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দেওয়া হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান জানান, ভারি বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাঁচ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এতে ওইসব এলাকায় দুর্ভোগ বেড়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের এই ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে। নিম্নাঞ্চলে ক্ষতিগ্রস্থ লোকজনদের আশ্রয় কেন্দ্রে অবস্থানের জন্য বলা হচ্ছে। সেখানে তাদের জন্য পর্যাপ্ত খাবার মজুদ রাখা হয়েছে। এরই মধ্যে লক্ষাধিক মানুষ আশ্রয়কেন্দ্রে চলে গেছেন বলে জানিয়েছেন ডিসি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

কক্সবাজার জেলায় পাঁচ লক্ষাধিক মানুষ পানিবন্দী।।

আপডেট সময় : 10:29:17 am, Tuesday, 8 August 2023