Dhaka , Wednesday, 22 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

সাংবাদিকতার উজ্জল নক্ষত্র আমিনুর রহমান তাজ আর নেই

সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক ও আজকের দৈনিক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান তাজ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। সোমবার (১৬ অক্টোবর) সকাল ১০ টা ১০ মিনিটে খিলগাঁওয়ে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ক্র্যাবের প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক ইসমাঈল হোসেন ইমু। আমিনুর রহমান তাজ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সিনিয়র সদস্য ও সাবেক সহ সভাপতি ছিলেন। এছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য ছিলেন তিনি। এর আগে তিনি গত ৭ অক্টোবর সকালে হার্ট অ্যাটাক করেন। এসময় গুরুতর অবস্থায় তাকে রাজধানীর খিদমাহ হাসপাতালে নেওয়া হয়। পরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। আমিনুর রহমান তাজের ছোট ভাই মিরাজ জানান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা শেষে তিন দিন আগে বাবা বাসায় ফিরেন। এসময় তিন বাসায় সবার সাথে স্বাভাবিক ভাবে কথা বার্তা বলেন। কিন্তু আজ সকালে তার হঠাৎ বুকে ব্যথা অনুভাব করেন। এসময় জুরুরী ভাবে হাসপাতালে ভর্তি করতে চাইলে তিনি নিষেধ করেন। এরপর সকাল ১০টা ১০ মিনিটে সবাইকে ছেড়ে পরপারে চলে যান। হয়ত তিনি নিজে বুঝতে পেরেছিলেন তার আর সময় নেই। ১৯৯০ থেকে শুরু করে প্রায় এক দশকের বেশি সময় সাংবাদিক তাজের লিখুনিতে ভয়ে তটক থাকত ঢাকার অপরাধ জগৎ এর গড ফাদাররা । ২০০০ সালে ‘মন্ত্রীর বউ আর পুলিশ কমিশনারের বউয়ের জয়েন্ট ভেঞ্চার’ শিরোনামে প্রতিবেদন করে গ্রেপ্তার হয়েছিলেন তাজ। গ্রেপ্তারের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে আন্দোলন হয়েছিল। ওইটাই ছিল কোনো বাংলাদেশি সাংবাদিককে গ্রেপ্তারের বিরুদ্ধে প্রথম বৈশ্বিক প্রতিবাদ। সেই প্রতিবাদের মুখে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল তৎকালীন প্রশাসন।১৯৭৫ সালে নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করা তাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক পাস করেন। তারা সাংবাদিকতার শুরু আজকের কাগজ দিয়ে। পরে দৈনিক ভোরের কাগজ, দৈনিক মানব কন্ঠ, আজকালের খবর, দৈনিক বর্তমান, আমাদের সময়, আমাদের অর্থনীতি, যমুনা নিউজ, দৈনিক নতুন সংবাদে সুনামের সঙ্গে কাজ করেন তিনি। আমিনুর রহমান তাজের মৃত্যুতে শোকাহত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক মামুনূর রশীদসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা শোক প্রকাশ করেছেন। সেই সাথে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

সাংবাদিকতার উজ্জল নক্ষত্র আমিনুর রহমান তাজ আর নেই

আপডেট সময় : 09:15:49 am, Monday, 16 October 2023