Dhaka , Wednesday, 22 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

গাজীপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, আহত যুবকের  মৃত্যু।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:59:15 pm, Monday, 30 October 2023
  • 184 বার পড়া হয়েছে

গাজীপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, আহত যুবকের  মৃত্যু।।

মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।। 
গাজীপুরে বেতন বৃদ্ধির  দাবিতে পোশাকশ্রমিকদের টানা সপ্তম দিনের  আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় আহত এক যুবককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষাণা করেন। সোমবার  দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মৃত শ্রমিকের  নাম  রাসেল মিয়া (২৬), ঝালকাঠি জেলার  সদর উপজেলার আব্দুল হান্নানের পুত্র। তিনি গাজীপুরের স্থানীয় একটি পোশাক তৈরি কারখানার ইলেকট্রিশিয়ান হিসাবে কাজ করতেন। 
পুলিশ ও শ্রমিক সূত্রে  জানা যায় , গত সোমবার  কালিয়াকৈরের মৌচাক ও তেলিচালা এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি শুরু করেন। এরপর তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একই দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকার কারখানার শ্রমিকরা এই আন্দোলনের সাথে একমত পোশন করে বিক্ষোভ শুরু করেন। পরে আন্দোলন ছড়িয়ে পড়ে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি, কাশিমপুর, নাওজোড়, ভোগড়া, বাসন সড়ক, মালেকের বাড়ি, রওশন সড়ক ও চান্দানা চৌরাস্তা এলাকায়। 
সপ্তম দিনের মতো আজ সোমবার সকালে গাজীপুর মহানগরীর নাওজোড়, নলজানী, ও মালেকেরবাড়ি এলাকা থেকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি ও নলজানি এলাকা থেকে চান্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ শুরু করেন। এসময়ে শ্রমিকরা বাসনসড়ক এলাকায় ১৫-১৬টি যানবাহন ভাঙচুর করে এবং পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। এসময়ে কয়েকজন শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে গাজীপুরের তায়রুননেছা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাসেল মিয়াকে মৃত ঘোষণা করেন।  
আন্দোলনে  শ্রমিকের  মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে  বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠে। উত্তেজিত শ্রমিকরা কোনাবাড়ি পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা করে তারা। শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে  অবরোধ করে রাখে।  পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল শুরু হয়। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন আমরা শুনেছি আহত এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মহাসড়কে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

গাজীপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, আহত যুবকের  মৃত্যু।।

আপডেট সময় : 12:59:15 pm, Monday, 30 October 2023