Dhaka , Wednesday, 22 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

ভোলা সদর উপজেলা ইউএনও বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:41:11 am, Monday, 30 October 2023
  • 62 বার পড়া হয়েছে

ভোলা সদর উপজেলা ইউএনও বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত।।

স্টাফ রিপোর্টার ভোলা।। 
ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রাথমিক শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় হয় বরিশাল বিভাগী পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তার এমন খুশির খবরে আনন্দে ভাসছেন ভোলার শিক্ষানুরাগীসহ বিভিন্ন মহল। জানা যায়,  এরআগে তিনি একইভাবে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছিলেন। প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ উপলক্ষ্যে জেলা ও বিভাগীয় পর্যায়ের ক্যাটাগরিতে তাকে এ পদক দেয়া হয়। তৌহিদুল ইসলাম ভোলা সদরের যোগদানের পর থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পাল করে আসছিলেন।
তিনি ২০২২ সালের ২৭ জানুয়ারি ভোলা সদরে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এরপর থেকে তিনি ভোলা সসদরের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেন। শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করা, পাঠদানের মনিটরিং, শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিত করা, ম্যানেজমেন্ট বিষয় দেখভাল করার উপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও তিনি বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষক, শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এমনকি শ্রেণীকক্ষে পাঠদান করেন। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ভোলা কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি নজরুল্লাহ সরকারি প্রাথমিক স্কুলের সভাপতির দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করছেন। অন্যদিকে শহীদ সালাম মাধ্যমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।
ভোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলামের এমন পদকে খুশি বিভিন্ন মহল। তাদের প্রশংসায় ভাসছেন তিনি। তার এ অর্জনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-অভিভাবকসহ সুশীল সমাজের মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এদিকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় তাকে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। গতকাল দুপুরে সামাজিক সংগঠন ‘দি বেস্ট ইনিসিয়েটিভ অব ভোলা এসোসিয়েশন (বিবা)’ তাকে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় সংগঠনের প্রধান মনিরুল ইসলামসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

ভোলা সদর উপজেলা ইউএনও বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত।।

আপডেট সময় : 09:41:11 am, Monday, 30 October 2023