Dhaka , Wednesday, 22 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

 রূপগঞ্জের ৩৫ হাজার লোক নিয়ে ঢাকার সমাবেশে গাজী।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:41:48 am, Saturday, 4 November 2023
  • 201 বার পড়া হয়েছে

 রূপগঞ্জের ৩৫ হাজার লোক নিয়ে ঢাকার সমাবেশে গাজী।।

মোঃআবু কাওছার মিঠু 
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি মিঠু।।
অতীতের ন্যায় এবারও ঢাকায় আওয়ামী লীগের সমাবেশ সফল করার জন্য নারায়ণগঞ্জ থেকে গর্জে উঠলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি,বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক,এমপি। শনিবার (৪ নভেম্বর) মতিঝিলে মেট্টোরেল উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগের মহা সমাবেশে রূপগঞ্জ থেকে ১০ হাজার মহিলাসহ ৩৫ হাজার নেতাকর্মী সমর্থকদের নিয়ে যোগদান করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি। গাজীর নেতৃত্বে এদিন ঢাকায় শক্তি প্রদর্শন করে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ,অঙ্গ ও সহযোগী সংগঠন। এ সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রূপগঞ্জের এতো লোক দেখে দলটির কেন্দ্রীয় নেতারাও গোলাম দস্তগীর গাজীর প্রশংসা করেন।
সকালে রূপগঞ্জ থেকে দলীয় নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে রাজউক ভবনের সামনে জড়ো হয়। দুপুরের দিকে পায়ে হেটে বিশাল মিছিল নিয়ে সমাবেশে প্রবেশ করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। সরেজমিনে দেখা যায় নারায়ণগঞ্জ তথা ঢাকা বিভাগের মধ্যে সবচেয়ে বড় মিছিল নিয়ে সমাবেশে যান গোলাম দস্তগীর গাজী। মন্ত্রীর অনুগতদের মাথায় লাল টুপি, হাতে প্লাকার্ড ছিলো। এ সময় গাজীর সমর্থকরা শ্লোগানে মুখোরিত করে তোলে সমাবেশ এলাকা। এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা, রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামসহ অনেকে। ঢাকায় আওয়ামী লীগের যেকোন সমাবেশ সফল করার জন্য নারায়ণগঞ্জ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গাজী পরিবার।
সমাবেশে যোগদানের আগে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি,বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক সাংবাদিকদের বলেন, আমরা লড়তে জানি। বিএনপিকে আমরা এক পা মাঠে দাঁড়াতে দেবো না। আমরা মাঠে আছি। রূপগঞ্জের প্রত্যেকটা এলাকায় আমাদের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে আছে। আমরা জনগণের ক্ষতি হতে দেবো না। আমরা সহিংসতা চাই না। শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।  বিএনপি এ নির্বাচন ঠেকাতে নাশকতা করছে।  
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেন, নেত্রীর জন্য আমরা মাঠে আছি। সকল অপশক্তির ষড়যন্ত্র আমরা প্রতিহত করবো। জননেত্রী শেখ হাসিনাকে আমরা আবার প্রধানমন্ত্রী নির্বাচিত করে ঘরে ফিরবো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

 রূপগঞ্জের ৩৫ হাজার লোক নিয়ে ঢাকার সমাবেশে গাজী।।

আপডেট সময় : 11:41:48 am, Saturday, 4 November 2023