Dhaka , Thursday, 23 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

বিএনপির ডাকা অবরোধ নোয়াখালীতে বন্ধ বাসে আগুন গ্রেপ্তার ৭।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:00:51 am, Sunday, 5 November 2023
  • 136 বার পড়া হয়েছে

বিএনপির ডাকা অবরোধ নোয়াখালীতে বন্ধ বাসে আগুন গ্রেপ্তার ৭।।

নোয়াখালী প্রতিনিধি।।
 
সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির ডাকা দেশব্যাপী ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধের প্রথম দিনে নোয়াখালীর কবিরহাটের কালামুন্সি বাজারের বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বন্ধ দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বাসে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। অবরোধে পণ্যবাহী ট্রাক ও যাত্রী সংকটে দূরপাল্লার যানবাহন বন্ধ ছিল। তবে জেলা শহর মাইজদী সহ উপজেলা শহর গুলোতে যান চলাচল অনেকটা স্বাভাবিক ছিল।   
অপরদিকে, বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ প্রতিরোধে জেলার কোম্পানীগঞ্জে, সেনবাগে, বেগমগঞ্জে ও সদর উপজেলার রাজপথে অবস্থান নেয় আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মি। অন্যদিকে পুলিশ বিভিন্ন সড়কে অবস্থান করছে এবং সড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তা লক্ষ্য করা গেছে। 
অবরোধের সমর্থনে জেলা শহর মাইজদী, বেগমগঞ্জের চৌমুহনী বাজারে, সেনবাগের ছমির মুন্সি ও পৌর এলাকায় ছোট ছোট ঝটিকা মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা। বিক্ষোভ মিছিলে নেতাকর্মিরা শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। এ ছাড়া জেলায় অবরোধের তেমন কোনো প্রভাব পড়েনি।  ঢিলেঢালা ভাবে পালিয়ে হয়েছে অবরোধের প্রথম দিন।    
অবরোধকে ঘিরে গত ২৪ ঘণ্টায় জেলার বেগমগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মহি উদ্দিন রাজু, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মুরশিদুর রহমান রায়হান সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের ৭ নেতাকর্মিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জেলা শহরের নাপিতের পোল এলাকায় পিকেটিংকালে ছাত্রদল নেতা মুরশিদুর রহমান রায়হানকে আটক করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে বেগমগঞ্জে বিএনপির ৪ জন, কোম্পানীগঞ্জে দুজন, সদর উপজেলায় ১ ছাত্রদল নেতা রয়েছে।    
বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাস অভিযোগ করে বলেন, সকালের দিকে চৌমুহনী বাজারের কালিতলা রোডে যুবদলের নেতাকর্মিরা অবরোধের সমর্থনে মিছিল বের করে। মিছিলে সরকারের দলের নেতাকর্মিরা হামলা চালায়। একপর্যায়ে উপজেলা যুবদলের আহ্বায়ক রাজু সহ ২জনকে মারধর করে পুলিশে সোপর্দ করে। হামলাকারীদের আঘাতে রাজুর মাথা ফেটে যায় বলেও তিনি অভিযোগ করেন।          
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বাহির থেকে হয়তো বাসের জ্বানাল দিয়ে আগুন দিয়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।  তবে বাসের তেমন কোনো ক্ষতি হয়নি। দুটি বাসের মাত্র দুটি সীট জ্বলেছে।  কে বা কাহারা এটা করেছে কেউ এটা বলতে পারে নাই।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

বিএনপির ডাকা অবরোধ নোয়াখালীতে বন্ধ বাসে আগুন গ্রেপ্তার ৭।।

আপডেট সময় : 10:00:51 am, Sunday, 5 November 2023