Dhaka , Wednesday, 6 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

ভাড়ায় চালিত গাড়ির চালক ও হেলপার কে মারধর।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:22:15 pm, Saturday, 11 November 2023
  • 149 বার পড়া হয়েছে

ভাড়ায় চালিত গাড়ির চালক ও হেলপার কে মারধর।।

ইবি প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন অফিসের দুই বাস চালককে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা সুয়াইল পরিবহনের একটি বাসের চালক ও হেলপারের বিরুদ্ধে। 
শনিবার (১১ নভেম্বর) সকালে কুষ্টিয়ার বৃত্তিপাড়া নামক স্থানে এ মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তদের শাস্তি চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বাস চালক মোমিন শেখ। 
ভুক্তভোগীর লিখিত অভিযোগ অনুযায়ী, ‘সকালে বাজার ট্রিপে কুষ্টিয়া যাওয়ার পথে বৃত্তিপাড়ায় জ্যামে পড়েন ভুক্তভোগী মোমিন শেখ। এসময় তিনি দেখতে পান বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা একটি গাড়ি বাহিরের যাত্রী তোলার জন্য রাস্তার উপর দাড়িয়ে জ্যাম তৈরি করেছে। তখন ভুক্তভোগী গাড়ি থেকে নেমে গিয়ে সুয়াইল পরিবহনের ওই গাড়ির চালককে রাস্তা ছাড়তে বললে হঠাৎ করে বাসটির চালক জসিম এবং হেলপার লালন তার উপর চড়াও হয়ে তাকে মারধর করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের পরিবহনের আরেক চালক সালাহউদ্দিন তাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করেন অভিযুক্তরা। মারধরের সময় ভুক্তভোগী মোমিনের একটি স্মার্টফোন ভেঙে যায় এবং সালাউদ্দিনের কাছ থেকে  নগদ দশ হাজার সাতশত টাকা ছিনিয়ে নেওয়া হয়।  এছাড়া অভিযুক্তরা বিশ্ববিদ্যালয়ের বাসের লুকিং গ্লাসও ভেঙে ফেলেন। এবং শেষে রড, লাঠি-সোটা সহ আরও প্রায় ৩০ জনকে ডেকে তাদের ভুক্তভোগীদের উপর হামলা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। 
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সুয়াইল পরিবহনের বাস চালক জসিম বলেন, ‘ঘটনার সময় সময় আমি বাসেই ছিলাম। আমি বাস থেকে নামলামই না, আর এখন আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভ্যান সিএনজির কারণে ওখানে এমনিতেই জ্যাম লেগে থাকে। তখন বিশ্ববিদ্যালয়ের বাসের ড্রাইভার এসে আমাদের হেলপারকে বকাবকি ও মারতে উদ্যত হন। এসময় আমি বাস সামনে এগিয়ে সাইট দিই তাদের। হেলপারের বাড়ি ওই এলাকায় হওয়ায় মুহূর্তের মধ্যে ওইসময় সেখানে লোকজন জড়ো হয় এবং মারামারির সৃষ্টি হয়। এতে আমার বাসের হেলপার প্রচন্ড মারধরের শিকার হয়। এটা খুব অন্যায় হয়েছে।’
এদিকে লিখিত অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। জানতে পেরেছি তারা লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ যেহেতু পেয়েছি আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।’
প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘সকালে আমরা ঘটনাটি জানতে পারি। ভুক্তভোগীরা পরিবহন অফিসে একটা লিখিত অভিযোগ দেয়। তার একটা অনুলিপি আমাদের কাছে আসে। পরে সেটা আমরা রেজিস্ট্রার অফিসে পাঠিয়েছি।’
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, আমার কাছে একটি কপি এসেছিলো। আমি উপ-উপাচার্য বরাবর অভিযোগটা পাঠিয়েছি। যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহন করবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

ভাড়ায় চালিত গাড়ির চালক ও হেলপার কে মারধর।।

আপডেট সময় : 12:22:15 pm, Saturday, 11 November 2023