Dhaka , Thursday, 23 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

সুন্দরগঞ্জে দুর্বৃত্তদের চুরিকাঘাতে যুবলীগ নেতা নিহত।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:04:50 am, Monday, 13 November 2023
  • 151 বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জে দুর্বৃত্তদের চুরিকাঘাতে যুবলীগ নেতা নিহত।।

হযরত বেল্লাল
সুন্দরগঞ্জ-গাইবান্ধা-প্রতিনিধি।।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের এ্যালোপাথারি চুরিকাঘাত ও হাত-পায়ের রগ কেটে দেয়ায় ইউনিয়ন যুবলীগ সভাপতি জাহিদুল ইসলামের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাত থেকে পুলিশি টহল জোরদার করা হয়েছে। এদিকে জাহিদুল হত্যার প্রতিবাদে সোমবার বিক্ষোভ-মিছিল ও সমাবেশ ডেকেছে উপজেলা আওয়ামীলীগ।  
ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাত ১১টার সময় উপজেলার সোনারায় ইউনিয়নের সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কের শাখা মারা ব্রিজ সংলগ্ন এলাকায়। জাহিদুল ইসলাম (৩৬) সোনারায় ইউনিয়ন যুবলীগ সভাপতি ও পশ্চিম বৈদ্যনাথ গ্রামের সাবেক ইউপি সদস্য আবুল হোসেনের ছেলে। বিএনপি ও জামাতের চলমান আন্দোলন এবং আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনার সুত্রপাত দাবি করছেন রাজনৈতিক নেতাকর্মীগণ।
পুলিশ ও স্থানীয়দের নিকট থেকে জানা গেছে, রাত ১১ টার সময় জাহিদুল ইসলাম এবং কবির মিয়া মোটরসাইকেল যোগে বামনডাঙ্গা থেকে বাড়ি আসছিল। ঘটনাস্থলে পৌচ্ছা মাত্রই ৬ হতে ৭ জন দুর্বৃত্ত তাদের মোটরসাইকেলের গতিরোধ করে এ্যালোপাথারি চুরিকাঘাত এবং মারপিঠ শুরু করে। এক পর্যায় জাহিদুলের হাত-পায়ের রগ কেটে দেয়। দুর্বৃত্তরা জাহিদুল ইসলামের সাথে থাকা কবির মিয়াকে মারপিঠ করে আহত করে পালিয়ে যায়। পথচারিদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। জাহিদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ৩ টায় জাহিদুল মারা যায়। কবির মিয়া  চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
জাহিদুল ইসলামের বাবা আবুল হোসেন বলেন, জাহিদুলের সাথে এলাকায় কারও ব্যক্তিগত শত্রুতা নেই। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি-জামাতের সন্ত্রাসিরা তাকে হত্যা করেছে। তিনি অতিদ্রুত অপরাধিদের গ্রেপ্তারের জোর দাবি জানান।
সোনারায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সৈয়দ বদিরুল আহসান সেলিম জানান, জাহিদুলের সাথে স্থানীয় বিএনপি ও জামাতের নেতাকর্মীদের রাজনৈতিক শত্রুতা ছিল দীর্ঘদিন হতে। সে কারণে হয়তো দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।
উপজেলা যুবলীগ সভাপতি মিজানুর রহমান লিটু বলেন, জাহিদুল ইসলাম সোনারায় ইউনিয়নের একজন যুবলীগের সক্রিয় ও সাহসী নেতা ছিল। সে কারণে বিএনপি ও জামাতের নেতাকর্মীরা রাতের অন্ধকারে হাত-পায়ের রগ কেটে দিয়ে তাকে হত্যা করেছে। তিনি অবিলম্বে সন্ত্রাসিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নেয়ার জোর দাবি জানান। 
উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু বলেন, যে বিএনপি ও জামাতের সন্ত্রাসিরা সুন্দরগঞ্জে চার পুলিশ সদস্যকে পিঠিয়ে হত্যা করেছে, সেই বিএনপি এবং জামাতের সন্ত্রাসিরা পূর্বপরিকল্পনা মোতাবেক জাহিদুলের হাত-পায়ের রগ কেটে দিয়ে তাকে হত্যা করেছে। তিনি দ্রুত ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় নেয়ার জোর দাবি জানিয়েছেন। এর প্রতিবাদে সোমবার বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ। 
থানার ওসি কে এম আজমিরুজ্জামান জানান, ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

সুন্দরগঞ্জে দুর্বৃত্তদের চুরিকাঘাতে যুবলীগ নেতা নিহত।।

আপডেট সময় : 09:04:50 am, Monday, 13 November 2023