তিতাস-কুমিল্লা-প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে ৩০ পিস ইয়াবা টেবলেটসহ শরিফ নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।থানা সূত্রে জানা যায়
তিতাস থানার এসআই মাজহারুল ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল মাদক উদ্ধার ও বিশেষ অভিযানের ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দিবাগত রাত ১৯.৪০ ঘটিকায় উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোলবাগ গ্রামের হযরত গাউছে জামান শফি বাবা মঞ্জিল মাইজ ভান্ডারী কেন্দ্রীয় দায়রা শরীফের তোরনের নিচে পাকা রাস্তার উপর থেকে মাদক কারবারি মোঃ শরিফ (৩৫)কে ৩০ পিস ইয়াবা টেবলেটসহ গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তারকৃত মাদক কারবারি উপজেলার জিয়ারকান্দি (গোলবাগ) গ্রামের ওমর আলীর ছেলে। তার বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে।আটককৃত আসামিকে গতকাল মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

















