Dhaka , Thursday, 23 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

ইবিতে চালু হচ্ছে জাপানি ভাষা শিক্ষা কোর্স।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:17:35 am, Sunday, 19 November 2023
  • 172 বার পড়া হয়েছে

ইবিতে চালু হচ্ছে জাপানি ভাষা শিক্ষা কোর্স।।

ইবি প্রতিনিধি।।
জাপানে উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ তৈরির লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে -ইবি-ছয় মাস মেয়াদী একটি জাপানী ভাষা শিক্ষা কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে কোর্সটি চালু হবে। এ নিয়ে জাপানের স্বনামধন্য জেনমিরাই প্রতিষ্ঠানের সাথে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ-আইআইইআর-এর একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে। 
রোববার-১৯ নভেম্বর-বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের আইআইইআর ভবনে আইআইইআর এর পরিচালকের অফিস কক্ষে এক সংবাদ সম্মেলনে এই চুক্তি স্বাক্ষর করা হয়। চুক্তিপত্রে বিশ্ববিদ্যালয়ের পক্ষে সই করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও আইআইইআর এর পরিচালক অধ্যাপক ড. মামুনুর রহমান। এবং জেনমিরাই প্রতিষ্ঠানের পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির সিইও কাওয়ামোতে ইয়াশুহিরো। 
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহীনুর রহমান। এছাড়াও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ, অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন এবং বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
এর আগে সংবাদ সম্মেলনের শুরুতে সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপস্থিত প্রতিনিধিরা।
এসময় আইআইইআর’র পরিচালক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, ‘আজকে একটি বিখ্যাত জাপানি প্রতিষ্ঠানের সাথে সমোঝতা স্মারক স্বাক্ষরিত হলো। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ব্যাপার। আশা করছি এটি আমাদের জন্য কার্যকরী হবে। এর মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাপানি ভাষা শেখার মাধ্যমে জাপানে উচ্চশিক্ষা বা চাকরির জন্য যাওয়ার সুযোগ তৈরি হবে। জাপানের শিক্ষকরা এসে এখানে ভাষা শেখাবে। সর্বোপরি এর মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চমৎকারভাবে উপকৃত হবে।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ‘এই চুক্তির দ্বারা কোর্সটি সম্পন্ন করার মাধ্যমে বিশেষভাবে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে বলে আমি মনে করি। তাদের জন্য জাপানে উচ্চশিক্ষা, গবেষণা এবং চাকরির সুযোগ তৈরি হবে। এখানে উপস্থিত জাপানের প্রতিনিধি বলেছেন যে জাপানে আইটি ইঞ্জিনিয়ারদের উচ্চ বেতনে চাকরির সুযোগ রয়েছে। আর যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিভাগ রয়েছে, সেক্ষেত্রে এই চুক্তিটি আমাদের জন্য অনেক ফলপ্রসূ হবে বলে আশা করছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

ইবিতে চালু হচ্ছে জাপানি ভাষা শিক্ষা কোর্স।।

আপডেট সময় : 10:17:35 am, Sunday, 19 November 2023