Dhaka , Thursday, 23 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

পাবনায় ডিলারের বিরুদ্ধে ৩০ কেজির বস্তায় ২৫ কেজি চাল দেওয়ার অভিযোগ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:04:21 pm, Thursday, 23 November 2023
  • 44 বার পড়া হয়েছে

পাবনায় ডিলারের বিরুদ্ধে ৩০ কেজির বস্তায় ২৫ কেজি চাল দেওয়ার অভিযোগ।।

পাবনা প্রতিনিধি।।
পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মুন্সীর ছেলে মিলন হোসাইনের বিরুদ্ধে । সুবিধাভোগীরা বলছেন, বস্তাপ্রতি চার থেকে ছয় কেজি করে চাল ওজনে কম দেওয়া হচ্ছে। প্রতিবাদ করেও কোনও সুফল মিলছে না। বাধ্য হয়ে যা দিচ্ছে তাই নিয়ে বাড়ি ফিরছেন তারা।
বৃহস্পতিবার -২৩ নভেম্বর -দুপুরে সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল লোহাগড়া ডিলার পয়েন্টে গিয়ে দেখা যায় ৩০ কেজির বস্তায় ২৪ থেকে ২৬ কেজি করে চাল দেওয়া হচ্ছে। সুবিধাভোগীদের কেউ কেউ প্রতিবাদ করছেন। কিন্তু তাতে কোনও লাভ হচ্ছে না। তারা বাধ্য হয়ে ৪৫০ টাকা দিয়ে ৩০ কেজির বস্তায় কম চাল নিয়ে যাচ্ছেন।
কোবাদ আলী, আমেনা খাতুন চায়না খাতুনসহ কয়েকজন কার্ডধারী বলেন, ‘প্রত্যেক বস্তায় ৩০ কেজি করে চাল থাকে। এক বস্তায় চালের দাম ৪৫০ টাকা। আমাদের কাছ থেকে ৩০ কেজির দাম ৪৫০ টাকাই নেওয়া হচ্ছে। কিন্তু বস্তাপ্রতি ৪ থেকে ৫ কেজি করে ওজনে কম দিচ্ছে। আমরা গরিব মানুষ। আমাদের কথা কেউ শুনছে না। বাধ্য হয়ে কম চাল নিতে হচ্ছে।
হাসান প্রামাণিক বলেন, ঘটনাস্থল থেকেই ২৪ কেজি চাল মেপে দেওয়া হলো। প্রতিবাদ করেও কোন লাভ হয়নি। আমরা গবিব মানুষ। আমাদের কিছুই করার নেই। কিছু বললে যদি আমাদের ক্ষতি করা হয়।
মোস্তফা হোসেন বলেন, আমরা দরিদ্র মানুষ। এই ৩০ কেজি চালে পরিবার নিয়ে একমাস কোনমতো চলি। এবার শ্রীকোল ডিলারের কাছ থেকে চাল আনছি ২৬ কেজি হয়েছে। অনেকের ২৪ কেজিও হয়েছে। চাল সময়মত না দিয়ে হয়রানি করা হয়।
শ্রীকোল গ্রামের জালাল উদ্দিন ও ওসমান বলেন, এখান থেকে বালতিতে করে মেপে দিল। সর্বোচ্চ ২৪ থেকে ২৫ কেজি চাল হবে। এভাবে প্রতি মাসে আমাদেরকে চাল কম দেওয়া হচ্ছে। এর প্রতিকার হওয়া দরকার।
জানা গেছে, সাদুল্লাপুর ৩ টি নিয়োগকৃত ডিলারের মাধ্যমে ১৪৮৫ জন কার্ডধারী খাদ্যবান্ধব কর্মসূচির তালিকার আওতায় রয়েছেন। এদের মধ্যে ডিলার মিলন হোসাইন ৪৯৬ জনের কার্ড,  আব্দুল খালেক খান ৪৯৭ জনের কার্ড, রইচ উদ্দিন খান ৪৯৭ টি কার্ডের চাল বিতরণ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের কয়েকজন ইউপি সদস্য অভিযোগ করে বলেন,
আমাদের ইউনিয়নের ডিলাররা সুষ্ঠুভাবে চাল বিতরণ করে না। দু-একদিনের মধ্যে কার্ডধারী না আসলে তাদের চাল বাহিরে বিক্রি করে দেয়। কর্ডধারীদের বিভিন্নভাবে হয়রানি করা হয়। ৪থেকে ৬ কেজি করে চাল কম দিচ্ছে।  আমরা বিভিন্ন সময়ে প্রতিবাদ করেও এরা প্রভাবশালী হওয়াতে অনিয়ম করেই যাচ্ছে।
সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মুন্সীর ছেলে অভিযুক্ত চালের ডিলার মিলন হোসাইনের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন। পরে তিনি আর ফোন রিসিভ করেননি। সেজন্য বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পাবনা সদর উপজেলার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লতিফুর রহমান  বলেন, ৩০ কেজি চালের এক কেজিও কম দেওয়ার কোন সুযোগ নেই। এ ধরনের কাজ করার প্রশ্রয় দেওয়ায় ঠিক না। ৩০ কেজি চাল বুঝে নিতে হবে।
ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিদা আক্তার বলেন, বিষয়টি আমি আপনার থেকে জানতে পারলাম। চাল ওজনে কম দেওয়ার সুযোগ নেই। খোঁজখবর নিয়ে ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাবনার জেলা প্রশাসক মুআসাদুজ্জামান বলেন বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী অফিসারকে ব্যবস্থা নিতে বলা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

পাবনায় ডিলারের বিরুদ্ধে ৩০ কেজির বস্তায় ২৫ কেজি চাল দেওয়ার অভিযোগ।।

আপডেট সময় : 01:04:21 pm, Thursday, 23 November 2023