Dhaka , Thursday, 23 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

ইবির বঙ্গবন্ধু হলে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।।

  • Reporter Name
  • আপডেট সময় : 03:45:48 am, Friday, 24 November 2023
  • 184 বার পড়া হয়েছে

ইবির বঙ্গবন্ধু হলে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।।

ইবি প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের-ইবি-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর এবং ১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতকের শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
বৃহস্পতিবার-২৩ নভেম্বর-সন্ধ্যা ৬টায় হল কর্তৃপক্ষের আয়োজনে হলের টিভি কক্ষে এটি অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরফিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। এছাড়া প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিয়া মো রাশিদুজ্জামান, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন আরিফুল ইসলাম ইয়ামিন মাসুম ও    তানিয়া আফরোজসহ হলের অন্যান্য আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে হলটির আবাসিক শিক্ষক অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন তোমরা যারা বিদায় নিতে চলেছ পরবর্তী জীবনে তোমাদের সফলতার উপর নির্ভর করবে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও দুর্নাম। আমার প্রত্যাশা আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা এক একটি সৈনিক হবে। প্র্যাকটিক্যাল জীবনে তোমরা যেখানেই যাবে স্ব স্ব জায়গায় নিজেদের আকাশের তারা হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে প্রত্যাশা করি। যেখানেই থাকো ভালো থেকো মানুষকে ভালোবাসো পিতামাতাকে সহযোগিতা করো সমাজকে কন্ট্রিভিউট করতে সহযোগিতা করো। সর্বোপরি দেশকে ভালোবাসো।
প্রধান অতিথির বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘ আপনারা বঙ্গবন্ধু হলের ছাত্র এজন্য আপনাদের আলাদাই একটা গর্ব। কিন্তু গর্বটা শুধু নামে হয় না। নিজেদেরকে এমনভাবে প্রতিষ্ঠিত করতে হবে যেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে এসে এই হলের অংশীদার হওয়ার কামনা পোষণ করে। এই সংস্কৃতি তৈরি করার দায়িত্ব আপনাদের। এই বিশ্ববিদ্যালয়েকে আপনি তখনই তুলে ধরতে পারবেন যখন নিজেদের ফুটিয়ে তুলতে পারবেন।জ্ঞান গৌরব অর্জনের তৃষ্ণা নিয়ে আপনারা এখানে এসেছিলেন। বেরিয়ে যান দীপ্ত হয়ে, নিজেদেরকে উজাড় করে। নিজেদের এমনভাবে গঠন করুন যে আপনারা নিজেদের ভাববেন নগণ্য, কিন্তু অন্যরা যেন তোমাদের নাম নিয়ে বলে ধন্য ধন্য।
তিনি আরও বলেন, ‘আসলে কেউ কাউকে বিদায় দিতে পারে না। ৫ বছর আপনাদেরকে শিখিয়েছি, প্রতিপালন করেছি। আপনারা আমাদের সত্তা। আমরা বরং আপনাদের অগ্রায়ন করে দিচ্ছি। এই প্রতিষ্ঠান এতদিন আপনাদেরকে দিয়েছে। এখন আগামীকাল থেকে শুরু হবে এর ঋণ পরিশোধের পালা। ঋণটা আপনার  পিতামাতার জন্য, জাতির জন্য, দেশের জন্য। সেখানে যদি সফল হতে পারেন তাহলে আপনি হবেন আমাদের সেরা সন্তান। আমি আহবান করবো আপনারা জাতি, দেশ এবং মানবতার সেবায় নিজেদের বিলিয়ে দিন।
পরে অতিথিদের আলোচনা শেষে বিদায়ী ৯১ জন শিক্ষার্থীর মাঝে বিদায়ী সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

ইবির বঙ্গবন্ধু হলে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।।

আপডেট সময় : 03:45:48 am, Friday, 24 November 2023