Dhaka , Friday, 24 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

চকরিয়া-পেকুয়ায় আ.লীগসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:00:55 pm, Sunday, 3 December 2023
  • 44 বার পড়া হয়েছে

চকরিয়া-পেকুয়ায় আ.লীগসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল।।

কক্সবাজার অফিস।। 
ঋণ খেলাপি হওয়ায় কক্সবাজার-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান। আজ রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ে প্রার্থী বাছাই কার্যক্রম চলে। এ সময় ১৩ জন প্রার্থীর মধ্যে ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায় দ্বাদশ সংসদ নির্বাচনে লড়তে সংসদ সদস্য প্রার্থী হিসেবে কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দেন ১৩ জন। মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম মহাসচিব আবদুল আউয়াল মামুন জাতীয় পার্টির – জেপি- প্রেসিডিয়াম সদস্য এ এইচ সালাহউদ্দিন মাহমুদ জাতীয় পার্টি -জাপা- মনোনীত প্রার্থী হোসনে আরা ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী বীর মুক্তি যোদ্ধ আবু মোহাম্মদ বশিরুল আলম বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোহাম্মদ বেলাল উদ্দিন স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য জাফর আলম শফিকুল ইসলাম কমর উদ্দিন তানভির আহমদ সিদ্দিকী তুহিন শাহনেওয়াজ চৌধুরী শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াছ। এরমধ্যে আওয়ামী লীগের প্রার্থী সালাহউদ্দিন আহমদ স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী কমর উদ্দিন আরমান স্বতন্ত্র প্রার্থী শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াছ স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহীন ইমরান বলেন, আওয়ামী লীগের প্রার্থী সালাহউদ্দিন আহমদ দুটি ব্যাংকে ঋণ খেলাপি হওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ১% সমর্থন সূচক তালিকা সংযুক্ত না করায় শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াছ এবং সমর্থনকারীদের সত্যাসত্য তথ্য যাচাইয়ে গরমিল পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী কমর উদ্দিন আরমান ও স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
জানতে চাইলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেন  গত ২৩ নভেম্বর মাননীয় আদালত ঋণখেলাপির তালিকা থেকে আমাকে বাদ দেয়ার আদেশ দেন। সে হিসেবে আমি ঋণ খেলাপি নেই। অথচ ক্রেডিট ইনফরমেশন রিপোর্টে -সিআইবি- আমাকে খেলাপি দেখিয়ে বাতিল করা হলো। এটা অন্যায্যতা। আমি আপিল করবো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

চকরিয়া-পেকুয়ায় আ.লীগসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল।।

আপডেট সময় : 12:00:55 pm, Sunday, 3 December 2023