Dhaka , Friday, 24 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

নৈশ প্রহরীকে হত্যা করে ৩ কোটি টাকার স্বর্ণ লুট থানায় মামলা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:09:53 am, Saturday, 9 December 2023
  • 53 বার পড়া হয়েছে

নৈশ প্রহরীকে হত্যা করে ৩ কোটি টাকার স্বর্ণ লুট থানায় মামলা।।

নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট পশ্চিম বাজারে নৈশপ্রহরীকে হত্যা করে দুটি স্বর্ণের দোকান লুট করেছে সংঘবদ্ধ ডাকাত দল। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।   
গতকাল শুক্রবার -৮ ডিসেম্বর- রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী ব্যবসায়ী মিন্টু নাথ বাদী হয়ে এ ঘটনায় খুনসহ ডাকাতি আইনে মামলা দায়ের করেন। এর আগে একই দিন ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে। লুট হওয়া স্বর্ণালঙ্কারের বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।
নিহত নৈশ প্রহরীর মো. শহিদ উল্যাহ ৫০ একই উপজেলার ধানশালিক ইউনিয়নের চর গুল্লাখালী গ্রামের বাসিন্দা। 
পুলিশ ও স্থানীয়রা জানা যায় শুক্রবার রাত ৩টা থেকে ৪টার মধ্যে দিকে ২৫ থেকে ৩০ জনের সশস্ত্র ডাকাত দল পিকআপ ভ্যান নিয়ে চাপরাশিরহাট বাজারে হানা দেয়। তারা বাজারের পশ্চিম অংশে মা-মণি জুয়েলার্সের লোহার ফটক কেটে ডাকাতি শুরু করে। এক পর্যায়ে তারা সঙ্গে করে নিয়ে আসা গ্যাস ওয়েল্ডিং যন্ত্র দিয়ে দোকানের লকার কেটে স্বর্ণালঙ্কার লুট করে। এ সময় বাজারের নৈশপ্রহরী মো. শহিদ উল্যাহ বাধা দিলে ডাকাতেরা তাকে মাথায় আঘাত দিয়ে হত্যা করে। এরপর ডাকাতেরা একই বাজারের নূর জুয়েলার্সেরও লোহার ফটক কেটে সেখান থেকে স্বর্ণালঙ্কার লুট করে। একই সময় বাজার দিয়ে পণ্য কেনার জন্য যাওয়ার সময় শরিফ ক্লথ স্টোরের মালিককে মারধর করে সঙ্গে থাকা টাকা লুট করে নিয়ে যায়।
মা-মণি জুয়েলার্সের মালিক মিন্টু চন্দ্র নাথ জানান ডাকাতেরা তার জুয়েলারি দোকানের লকার কেটে প্রায় ২৫০ ভরি সোনা ১৫০ ভরি রুপা ও তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়। একই সময় তারা দোকানের ভেতরের অন্য জিনিসপত্র ভাঙচুর ও তছনছ করে। নূর জুয়েলার্সের মালিক নূর আলম জানান, ডাকাতেরা তার দোকান থেকে প্রায় ৭ ভরি সোনা ২৫০ ভরি রুপা লুট করে নিয়ে গেছে। 
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.রফিকুল ইসলাম জানান এ ঘটনায় একটি মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় ১০-১৫জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটন করে আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।  

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

নৈশ প্রহরীকে হত্যা করে ৩ কোটি টাকার স্বর্ণ লুট থানায় মামলা।।

আপডেট সময় : 10:09:53 am, Saturday, 9 December 2023