Dhaka , Sunday, 26 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

পাবনায় পিকআপের ধাক্কায় স্কুল ছাত্র নিহত আহত ২।। 

  • Reporter Name
  • আপডেট সময় : 10:41:14 am, Wednesday, 20 December 2023
  • 140 বার পড়া হয়েছে

পাবনায় পিকআপের ধাক্কায় স্কুল ছাত্র নিহত আহত ২।। 

পাবনা প্রতিনিধি।।
পাবনার ঈশ্বরদীতে পিক আপের ধাক্কায় মোটর সাইকেল চালক মনির হোসেন -১৮- নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মোটর সাইকেলে থাকা দুই আরোহীসহ পিকআপের চালক ও হেলপার।
মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের সাঁড়া মাড়োয়ারি স্কুল পাড়ায় হতাহতের এই ঘটনা ঘটে।
নিহত মনির ঈশ্বরদী শহরের পিয়ারপুর এলাকার ফজল আলীর ছেলে। আহতরা হলেন মোটর সাইকেল আরোহী আলিফ -১৮- তাজিম -১৮-। তারা একই এলাকার বাসিন্দা ও বন্ধু। আহত পিক আপ চালক ও হেলপারের পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
ঘটনায় আহত হয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আলিফ জানান, নিহত মনির ও আহত তাজিম তারা তিন বন্ধু। মনির লালপুর উচ্চ বিদ্যালয়ের এবং তারা দুজন ঈশ্বরদী ভোকেশনাল ইনস্টিটিউটের ১০ ম শ্রেণীর ছাত্র। 
ঘটনার সময় তারা তিন বন্ধু মোটর সাইকেল যোগে ঈশ্বরদীতে আসতে ছিলো। ঘটনাস্থলে আসলে তাদের সামনে থাকা পিক আপের সঙ্গে বিপরীত দিক ঈশ্বরদী থেকে যাওয়া ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। 
এতে পিক আপটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটর সাইকেলে ধাক্কা দেয়। তাতে তারা এই দূর্ঘটনার শিকার হয়েছে।
প্রত্যক্ষর্দশী মুদি দোকানদার আজাদ হোসেন জানান, পিক আপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে পিক আপটি ঘুরে যায়। এই সময় পিক আপের পেছনে থাকা মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। 
মোটর সাইকেলের চালকসহ দুই আরোহি রাস্তার উপর ছিটকে পড়ে। আর পিক আপটি একজনকে চাপা দিয়ে ছেঁচড়ে নিয়ে যায়। স্থানীয় পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা এসে আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঈশ্বরদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়ার হাউজ ইনচার্জ অপু মন্ডল জানান, স্থানীয়দের নিকট থেকে দূর্ঘটনার খবর পেয়ে আহত দুইজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। 
পিক আপের চাকার নিচে আটকে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোঃ শাকিব হোসেন জানান, ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। আহতদের মধ্যে তাজিমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত আলিমকে ভর্তি রাখা হয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ -ওসি-মোঃ রফিকুল ইসলাম বলেন, নিহত মনিরের লাশ উদ্ধার করে থানা আনা হয়েছিল, পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দূর্ঘটনার শিকার পিকআপ ও মোটর সাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 
আহত একজন ঈশ্বরদী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত অপরজন রামেক প্রেরন করা হয়েছে। পিকআপ চালক ও হেলপার পলাতক।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

পাবনায় পিকআপের ধাক্কায় স্কুল ছাত্র নিহত আহত ২।। 

আপডেট সময় : 10:41:14 am, Wednesday, 20 December 2023