Dhaka , Saturday, 25 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

নেই উচ্চতর ডিগ্রি নিজস্ব প্রযুক্তিতে লিফট তৈরি করলেন ঈশ্বরদীর আমজাদ হোসেন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:00:14 am, Tuesday, 9 January 2024
  • 50 বার পড়া হয়েছে

নেই উচ্চতর ডিগ্রি নিজস্ব প্রযুক্তিতে লিফট তৈরি করলেন ঈশ্বরদীর আমজাদ হোসেন।।

পাবনা প্রতিনিধি।।
ষাটোর্ধ্ব আমজাদ হোসেন ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে। পৌর শহরের ডাকবাংলোর সামনে দিয়ে চলাচলের সময় পথচারীদের আমজাদ হোসেনের লিফটের দিকে তাকিয়ে অনেকেই বিস্ময় প্রকাশ করছেন।
নেই উচ্চতর ডিগ্রি। বুয়েট কিংবা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন না করেই নিজস্ব প্রযুক্তিতে লিফট বানিয়েছেন ঈশ্বরদীর আমজাদ হোসেন। 
আমজাদ হোসেনের বানানো লিফট বিদ্যুৎ না থাকলে স্বয়ংক্রীয়ভাবে আইপিএসে চলে। পেশায় তিনি ইলেকট্রিক টেকনিশিয়ান। নিজের তিনতলা ভবনে ওঠানামার জন্য পরীক্ষামূলকভাবে লিফটটি তৈরি করেছেন। 
নিজস্ব প্রযুক্তিতে লিফট বানানোর অনুভূতি বর্ণনা করে আমজাদ হোসেন (৬৩) বলেন, ‌‘আমি পেশায় একজন ইলেকট্রিক টেকনেশিয়ান। পাবনা ভোকেশনাল ইনস্টিটিউট থেকে দুই বছরের ইলেক্ট্রিক্যালে প্রশিক্ষণ নিয়ে ৪০ বছর ধরে কাজ করছি। 
আইপিএস, চার্জার লাইট, বৈদ্যুতিক মোটর, ব্যাটারির চার্জার, ফ্রিজের ভোল্টেজ স্ট্যাবিলাইজারসহ বিভিন্ন ইলেকট্রিক্স সামগ্রী তৈরি করছি। আগে টিভি ও ফ্যান মেরামতের কাজও করেছি। 
বছর তিনেক আগে পৌর শহরের ডাকবাংলোর সামনে ১ শতক জমিতে ইলেকট্রিক্স সামগ্রী বেচাকেনার জন্য তিনতলা ভবন নির্মাণ করি। দ্বিতীয় ও তৃতীয়তলায় ওঠানামার পেছনে সিঁড়ি রয়েছে। 
সিঁড়ি দিয়ে ক্রেতাদের দ্বিতীয় ও তৃতীয়তলায় ওঠানামা করতে অসুবিধা হয়। এছাড়া দোকানের মালামাল ওঠানো ও নামানোতে বিড়ম্বনা দেখা দেয়। এই বিড়ম্বনা দূর করতে নিজেই লিফট তৈরির পরিকল্পনা করলাম।’
তিনি আরও বলেন, ‘শুরুতে বিষয়টি এতো সহজ ছিল না। প্রায় ৩ মাস চিন্তাভাবনা করে লিফট তৈরির জন্য কন্ট্রোল বক্স, ১ টন ওজন ধারণ ক্ষমতাসম্পন্ন একটি গিয়ার বক্স, এক কিলোওয়াটের আইপিএস, এক হর্সের মোটর তৈরি করি। 
এরপর স্টিলের ওয়্যারের, মেটাল স্ট্রাকচার ও কেবিনের জন্য রিলিকা গ্যাস দিয়ে লিফট তৈরি শুরু করি। ৩ মাসের চেষ্টায় দোকানের সামনে তিনতলায় ওঠানামার জন্য লিফট তৈরি করি। ব্যবসায়িক এই ভবনে চারতলা পর্যন্ত ওঠানামা করতে লিফট তৈরি করেছি। এখন পরীক্ষামূলকভাবে দ্বিতীয় ও তৃতীয়তলাতে চলাচল করছে লিফটটি।’
লিফটের বর্ণনা দিয়ে এই উদ্ভাবক বলেন, ‘লিফটে উঠে সুইচ চাপলে দ্বিতীয়তলায় যাবে। সেখানে নামার প্রয়োজন না হলে আরেকটি সুইচ টিপে তৃতীয়তলায় ওঠা যাবে। একইভাবে আবার তৃতীয়তলা থেকে নিচে নামতে হবে। একসঙ্গে তিনজনের বেশি মানুষ এই লিফটে যাতায়াত করতে পারবে না। ১ টন ওজনের মালামাল ওঠানামা করানো যাবে। 
বিদ্যুৎ না থাকলে লিফট চালাতে জেনারেটরের প্রয়োজন হয়। কিন্তু আমার এই লিফট আইপিএস দিয়েও চালানো যাবে। লিফট বানাতে যেসব ইলেকট্রিক যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে, সবই আমার নিজের তৈরি। লিফটে ব্যবহৃত কন্ট্রোল তৈরি করতে প্রায় ৩-৫ লাখ টাকা ব্যয় হয়। 
এটি আমি খুবই স্বল্প খরচে তৈরি করেছি। চারতলা ভবনের একটি লিফটে অন্তত ১৫ লাখ টাকা খরচ হয়। সেখানে আমার খরচ হয়েছে মাত্র ২ লাখ টাকা।’
আমজাদ হোসেন বলেন, ‘নিজের ব্যবহারের জন্য লিফট তৈরি করে পরীক্ষামূলকভাবে চালাচ্ছি। এটি নিরাপদ ও বিদ্যুৎ সাশ্রয়ী। কিভাবে আরও আধুনিক করার যায় সে বিষয়ে চিন্তাভাবনা করছি। 
এ লিফট আরও উন্নত করতে বিশেষজ্ঞ ইলেকট্রিক প্রকৌশলীদের পরামর্শ পেলে ভালো হয়। স্বল্প খরচে তিন-চারতলা ভবনে ব্যবহারের জন্য নির্মিত এই লিফট বাণিজ্যিকভাবে তৈরির জন্য যদি সরকার অনুমতি দেয় তাহলে নিরাপদ ও সাশ্রয়ী মূল্যে এটি ব্যবহার করতে পারবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

নেই উচ্চতর ডিগ্রি নিজস্ব প্রযুক্তিতে লিফট তৈরি করলেন ঈশ্বরদীর আমজাদ হোসেন।।

আপডেট সময় : 09:00:14 am, Tuesday, 9 January 2024