Dhaka , Thursday, 30 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

পোশাক দেখে সহজেই চেনা যাবে ইবির ভ্যানচালকদের।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:26:10 am, Wednesday, 24 January 2024
  • 160 বার পড়া হয়েছে

পোশাক দেখে সহজেই চেনা যাবে ইবির ভ্যানচালকদের।।

ইবি প্রতিনিধি।।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের-ইবি-অভ্যন্তরে নিয়মিত চলাচলকারী ৫০টি ভ্যানের চালককে স্বতন্ত্র কোডযুক্ত পোশাক ও আইডি কার্ড প্রদান করা হয়েছে। ফলে এখন থেকে সহজেই ক্যাম্পাসের ভ্যানচালকদের চিহ্নিত করা সম্ভব হবে। জানা যাবে ভ্যানটি ক্যাম্পাসের কি না

বুধবার-২৪ জানুয়ারি-সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে প্রক্টর অফিস আয়োজিত এক অনুষ্ঠানে এসব পোশাক ও আইডি কার্ড প্রদান করা হয়।

এ সময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান ও টিএসসিসি’র পরিচালক অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল। এছাড়া সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেন, শরিফুল ইসলাম জুয়েল, ইয়ামিন মাসুম ও মিঠুন বৈরাগীসহ প্রক্টরিয়াল বডির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি যুগোপযোগী এবং প্রশংসনীয় কাজ করেছে। তারা ভ্যানচালক ভাইদের সম্মানিত করছে। ভ্যানচালকরা নতুন একটি পরিচয় পেয়েছে। এ ধরনের কার্যক্রমে তারা সুবিধাভোগী হবে। কেউ অঘটন ঘটালেও তাকে সনাক্ত করা যাবে। ফলে আপনাদের দুর্নাম হবে না। আমরা মনে করি আপনার এ কাজে আগ্রহী তাই আজকে এখানে এসেছেন।

এদিকে প্রশাসনের এমন কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে সুজন আলী শেখ নামে এক ভ্যানচালক বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের একটি পরিচয় দিয়েছে। ক্যাম্পাসে ভ্যান চালকদের সাথে অনেক সময় বিভিন্ন অঘটন ঘটে, যার দায়ভার সবাইকে নিতে হয়। আমরা মনে করি এর মাধ্যমে প্রকৃত অভিযুক্তকে সনাক্ত করা যাবে। তাছাড়া অনেক অনভিজ্ঞ ভ্যানচালক ক্যাম্পাসে ভ্যান চালাতে আসে, যারা ক্যাম্পাসকে ঠিকভাবে চিনে না। তাদেরও সনাক্ত করা যাবে। সবমিলিয়ে বিষয়টি আমাদের উপকার বয়ে আনবে।

উল্লেখ্য, প্রথম ধাপে ফ্রি তে রেজিষ্ট্রেশনের মাধ্যমে প্রশাসনের অর্থায়নে ৫০ জন নিয়মিত ভ্যানচালককে আইডি কার্ড ও পোশাক দেওয়া হয়েছে। ২য় ধাপে আরও ৫০ জনকে এর আওতায় আনা হবে। এবং ক্যাম্পাসের অভ্যন্তরে যেকোনো জায়গায় যাতায়াতের জন্য ৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। আর ক্যাম্পাসের বাইরে শিক্ষার্থীদের সাথে আলোচনা সাপেক্ষে ভাড়া নির্ধারণের সুযোগ থাকবে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

পোশাক দেখে সহজেই চেনা যাবে ইবির ভ্যানচালকদের।।

আপডেট সময় : 09:26:10 am, Wednesday, 24 January 2024