Dhaka , Saturday, 25 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

পাবনায় ২৬ হাজার কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে স্কয়ার পরিবারের মিলনমেলা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:38:57 am, Saturday, 3 February 2024
  • 49 বার পড়া হয়েছে

পাবনায় ২৬ হাজার কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে স্কয়ার পরিবারের মিলনমেলা।।

পাবনা প্রতিনিধি।।
বর্ণাঢ্য ও সম্প্রীতির এমন আয়োজনে শুক্রবার দেশের খ্যাতনামা শিল্পপ্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের ফ্যামিলি স্পোর্টস ডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পাবনার বিভিন্ন প্ল্যান্টে কর্মরত স্কয়ার পরিবারের ২৬ হাজার কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে তাঁদের স্বজনেরা অংশ নেন।
শীতের সকালে কুয়াশা ভেদ করে উঁকি দিচ্ছে সূর্য। ঢাকঢোলের বাদ্যে মুখরিত চারপাশ। পাবনায় ‘স্কয়ার ফ্যামিলি ডে’ অনুষ্ঠানে আগত কর্মকর্তা ও কর্মচারীরা। শুক্রবার পাবনার শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে।
মালিক থেকে শ্রমিক সবাই এক কাতারে। সঙ্গে তাঁদের স্বজন। বর্ণাঢ্য শোভাযাত্রায় সাজে পুরো শহর। ঠিক সকাল সাড়ে আটটায় শোভাযাত্রা পৌঁছায় পাবনার শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে। 
জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও স্কয়ার গ্রুপের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর খেলা, গল্প, আড্ডা, খাওয়াদাওয়ায় মিলনমেলায় পরিণত হয় পুরো স্টেডিয়াম।
জাতীয় পতাকা ও স্কয়ার গ্রুপের পতাকা উত্তোলন করেন প্রতিষ্ঠানের পরিচালক অঞ্জন চৌধুরী ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মহাব্যবস্থাপক মিজানুর রহমান। 
অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কয়ার পরিবারের প্রবীণতম সদস্য আব্দুস সামাদ। এ সময় স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা ও বরেণ্য শিল্প উদ্যোক্তা প্রয়াত স্যামসন এইচ চৌধুরী ও স্কয়ার মাতা অনিতা চৌধুরীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বেলুন ওড়ানো, পায়রা অবমুক্তকরণ ও মশাল প্রজ্বালনের মধ্য দিয়ে শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা। দিনব্যাপী এ আয়োজনে দৌড়, লম্বা লাফ, গোলক নিক্ষেপ, মোরগ লড়াই, সাইক্লিং, মিউজিক পিলো, যেমন খুশি তেমন সাজোসহ ৩৪ ধরনের প্রতিযোগিতা হয়। 
এতে স্কয়ার গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা মিলে প্রায় ৫০০ জন প্রতিযোগী অংশ নেন। বিকেলে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

দিনব্যাপী অনুষ্ঠানে পাবনা জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহম্মেদ ফিরোজ কবির, জেলা পরিষদের চেয়ারম্যান আ স ম আবদুর রহিম, 
জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার হাবিবুর রহমান, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জ্যেষ্ঠ সহসভাপতি আলী মুর্তজা বিশ্বাস, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত স্যামসন এইচ চৌধুরী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আত্মিক সম্পর্কের সেতুবন্ধ রচনা করতে ২০০১ সাল থেকে ফ্যামিলি স্পোর্টস ডে আয়োজন শুরু করেন। সেই থেকে প্রতি বছর দিবসটি উদ্‌যাপিত হয়ে আসছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

পাবনায় ২৬ হাজার কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে স্কয়ার পরিবারের মিলনমেলা।।

আপডেট সময় : 04:38:57 am, Saturday, 3 February 2024