Dhaka , Saturday, 25 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

১৪৬ দিনেই ১৩ বছর বয়সে কোরআনের হাফেজ পাবনার রবিউল।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:50:02 am, Saturday, 3 February 2024
  • 56 বার পড়া হয়েছে

১৪৬ দিনেই ১৩ বছর বয়সে কোরআনের হাফেজ পাবনার রবিউল।।

পাবনা প্রতিনিধি।।
মাত্র ৪ মাস ২৬ দিন অর্থাৎ ১৪৬ দিনে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে ১৩ বছর বয়সী রবিউল ইসলাম। রবিউলের এমন কৃতিত্বে খুশি শিক্ষক-স্বজনরা।
শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা আর স্নেহ-ভালোবাসায় অল্প সময়ে কোরআনের হাফেজ হতে পেরেছে বলে জানায় রবিউল। ভবিষ্যতে একজন বড় আলেমে দ্বীন হয়ে দেশ ও মানুষের খেদমত করার স্বপ্ন তার।
পাবনার বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়নের মানিকনগর গ্রামের দরিদ্র পরিবারের সন্তান রবিউল ইসলাম। বাবা শফিকুল ইসলাম ভাঙারির ব্যবসা করতেন। 
বর্তমানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তার একটি কিডনি নষ্ট হয়ে গেছে। মা শাহানারা খাতুন গৃহিণী। দুই ভাইয়ের মধ্যে বড় রবিউল।
রবিউল ইসলাম জানায়, শিক্ষাজীবনের শুরুতে প্রথমে তাকে স্কুলে ভর্তি করেন তার বাবা-মা। পরে তাদের ইচ্ছা হয় ছেলেকে হাফেজ হিসেবে গড়ে তোলার। 
সেই লক্ষ্যে বছর দুই আগে রবিউলকে ভর্তি করেন একই উপজেলার মানিকনগর আল মামুন হাফিজিয়া ক্বওমিয়া মাদরাসায়।
সেখানেই পড়াশোনায় সবার নজর কাড়ে রবিউল। একপর্যায়ে সর্বশেষ ১৪৬ দিনে (৪ মাস ২৬ দিনে) মাত্র ১৩ বছর বয়সে পবিত্র কোরআন হেফজো সম্পন্ন করে রবিউল। 
হাফেজ হওয়ার স্বপ্ন পূরণ হওয়ায় উচ্ছ্বসিত রবিউল। সে জানায়, শিক্ষকদের আন্তরিক চেষ্টা, দিকনির্দেশনা আর ভালোবাসায় অল্প সময়ের মধ্যে হাফেজ হয়েছে সে। ভবিষ্যতে একজন বড় আলেম হওয়ার ইচ্ছা তার।
রবিউলের সাফল্যে খুশি তার সহপাঠীরাও। তায়েব হুসাইন ও মনিরুল ইসলাম নামে তার দুই সহপাঠী জানায়, রবিউল ছাত্র হিসেবে ভালো ও মেধাবী। দ্রুত পড়া মুখস্থ করতে পারে। অনেকের পরে ভর্তি হয়ে তাদের আগেই হাফেজ হয়েছে সে। তারা খুব খুশি।
রবিউলের ফুফা মনজুরুল ইসলাম মনজু জানান, রবিউল খুব দরিদ্র পরিবারের সন্তান। তার বাবা বর্তমানে হাসপাতালে ভর্তি। রবিউল যাতে ভবিষ্যতে একজন বড় আলেম হতে পারে সেজন্য তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মানিকনগর আল মামুন হাফিজিয়া ক্বওমিয়া মাদরাসার শিক্ষক হাফেজ মো. শফিকুল হাসান ও হাফেজ আল আমিন হুসাইন বলেন, আলহামদুল্লিাহ অনেক ভালো লাগছে। এই মাদরাসায় এটাই প্রথম এত অল্প সময়ে একজন হাফেজ হয়েছে। 
আমরা যখন যে দিকনির্দেশনা দিয়েছি সেটি মেনে চলেছে রবিউল। সে অনেক মেধাবী। সে চেষ্টা করেছে, যে কারণে এই সফলতা। দেশবাসীর কাছে দোয়া চাই রবিউলকে যেন আল্লাহ আলেম হিসেবে কবুল করেন।
মানিকনগর আল মামুন হাফিজিয়া ক্বওমিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মুফতি জিয়াউর রহমান বলেন, রবিউল ছোটবেলা থেকেই খুব মেধাবী ছাত্র, মনোযোগী এবং মেহনতি। তার এই মেহনত যদি সে ধরে রাখতে পারে তাহলে একজন যুগশ্রেষ্ঠ আলেম হতে পারবে।
তিনি আরও বলেন, মানিকনগর আল মামুন হাফিজিয়া ক্বওমিয়া মাদরাসায় ২৩০ জন ছাত্র আর ৯ জন শিক্ষক রয়েছেন। 
মাদরাসাটিতে জায়গার সংকুলান না হওয়ায় মসজিদে ছাত্রদের লেখাপড়া করাতে কষ্ট হচ্ছে। তাই মাদরাসার একটি ভবন নির্মাণে সরকার ও বিত্তবানদের সহযোগিতা প্রয়োজন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

১৪৬ দিনেই ১৩ বছর বয়সে কোরআনের হাফেজ পাবনার রবিউল।।

আপডেট সময় : 04:50:02 am, Saturday, 3 February 2024