Dhaka , Friday, 24 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

কমলগঞ্জের চা বাগানে নিজের ফলানো গাছ কেটে বিপাকে চা শ্রমিক জুগেশ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:11:02 am, Monday, 5 February 2024
  • 125 বার পড়া হয়েছে

কমলগঞ্জের চা বাগানে নিজের ফলানো গাছ কেটে বিপাকে চা শ্রমিক জুগেশ।।

মো.সাইদুল ইসলাম
মৌলভীবাজার-প্রতিনিধি।।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগানের চা শ্রমিক নিজের ফলানো গাছ বিক্রি করে বিপাকে পড়েছেন জুগেশ রজক নামের এক চা শ্রমিক। ছেলের চিকিৎসার জন্য গাছ বিক্রি করে এখন চুরি মামলায় পড়েছেন। ৭ দিনের সময় বেধে দিয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদানের দিনই ঐ চা শ্রমিকের বিরোদ্ধে চুরির মামলা করেছে বাগান কর্তৃপক্ষ। এ ঘটনায় চা বাগানের শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
জানা যায়, কুরমা চা বাগানের বড় লাইন এলাকার চা শ্রমিক চুনিলাল রজকের ছেলে জুগেশ রজক চা বাগানের ১৪নং সেকসনের পাশের পরিত্যাক্ত টিলায় প্রায় ১০বছর পূর্বে আকাশমণি গাছ রোপন করেন। বর্তমানে গাছগুলো বিক্রির উপযোগী হয়। সম্প্রতি জুগেশের ছেলে গুরুতর অসুস্থ হলে তাকে সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল হাসপাতালে ভর্তি করান। তার চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে তার ফলানো বাগান থেকে কয়েকটি গাছ বিক্রি করেন। বিক্রিত গাছ গত ২৯ জানুয়ারি গাছগুলো কাটার পর বাগান কর্তৃপক্ষ কাটা গাছের খন্ডাংশ জব্দ করে। বিনা অনুমতিতে গাছ কাটার ঘটনায় ৩০ জানুয়ারী চা শ্রমিক জুগেশকে কারণ দর্শানোর নোটিশ করে কুরমা চা বাগান ব্যবস্থাপক রফিকুল ইসলাম। ৭দিনের মধ্যে কারণ দর্শানোর সময়সীমা বেধে দিয়ে ঐদিনেই কমলগঞ্জ থানায় তার বিরুদ্ধে গাছ চুরির অভিযোগ করে বাগান কর্তৃপক্ষ।
আলাপকালে নারদপাষী বলেন, চা শ্রমিক জুগেশ রজক অনাবাধি পরিত্যাক্ত টিলায় গাছ রোপন করেছে। পারিবারি সমস্যা পড়ে দিনদুপুরে গাছ বিক্রি করে আজ সে চুরির মামলায় পড়েছে। মামলার এ ঘটনা চা শ্রমিকরা মেনে নিতে পারছে না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা হউক। 
স্থানীয় ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া জানান, ‘গাছগুলো চা শ্রমিক জুগেশ রজকই রোপন করেছে ও তার গাছ সে কেটেছে। গাছ কাটায় বাগান কর্তৃপক্ষ চুরির মামলা দেওয়াটা দুঃখজনক। বিষয়টি সমাধানে আলোচনা চলছে।’ 
কুরমা চা বাগানের ব্যবস্থাপক রফিকুল ইসলাম জানান, অনুমতি ছাড়া চা শ্রমিক কোনো গাছ কাটতে পারে না। তাই চা শ্রমিক জুগেশের বিরোদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

কমলগঞ্জের চা বাগানে নিজের ফলানো গাছ কেটে বিপাকে চা শ্রমিক জুগেশ।।

আপডেট সময় : 09:11:02 am, Monday, 5 February 2024