Dhaka , Friday, 24 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

গাজীপুরে ২য় পর্বের ইজতেমার মাঠ বুঝে নিলেন সাদ অনুসারীরা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:15:18 am, Wednesday, 7 February 2024
  • 144 বার পড়া হয়েছে

গাজীপুরে ২য় পর্বের ইজতেমার মাঠ বুঝে নিলেন সাদ অনুসারীরা।।

মো.ইমরান হোসেন
 স্টাফ রিপোর্টার।।
গাজীপুরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামী ৯ থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে  জেলা প্রশাসনের নিকট থেকে
ইজতেমার মাঠ বুঝে নিলেন সাদ অনুসারীরা
 ইতিমধ্যে ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন আয়োজক কর্তৃপক্ষের শীর্ষ মুরব্বিরা। ময়দানের প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করে দিয়েছেন তারা। মঙ্গলবার-৬ ফেব্রুয়ারি-দুপুরে বিশ্ব ইজতেমার দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা আনুষ্ঠানিকভাবে ইজতেমার ময়দান বুঝে নেন।
গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম প্রথমে মাওলানা জুবায়েরের অনুসারীদের কাছ থেকে ইজতেমা ময়দান বুঝে নেন। পরে সাদ অনুসারীরা প্রশাসনের সহযোগিতায় ইজতেমা ময়দানের বিদেশি নিবাসে মাইক, বিদ্যুৎ, গ্যাস, পানি, টয়লেট, রান্নার স্থান, বিদেশি মেহমানখানাসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন। পরে সব ঠিকঠাক আছে মর্মে জেলা প্রশাসককে জানালে দুপুর আড়াইটার দিকে ইজতেমার ময়দান দ্বিতীয় পর্বের মাওলানা সাদ অনুসারী শীর্ষ মুরব্বিদের কাছে বুঝিয়ে দেন জেলা প্রশাসন ।
ইজতেমা ময়দান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  প্রথম পর্বের আয়োজক হাফেজ জুবায়ের অনুসারী শীর্ষ মুরব্বি খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নান, হাবিবুল্লাহ রায়হান, মামুন হাশমী, ডা. আজগর, জমির আলী, আবুল হাসনাত, মোস্তফা কামাল ও রুহুল আমিনসহ অন্যান্য মুরব্বিরা । তারা গাজীপুর জেলা প্রশাসনের কাছে ইজতেমা মাঠ বুঝিয়ে দেন।
এসময় মাওলানা সাদ অনুসারীদের পক্ষে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মহিবুল্লাহ, আব্দুস সালাম, রেজাউল করিম, মাওলানা আব্দুল্লাহ, হাজি মনির, মিডিয়া সমন্বয়কারী আবু সায়েম প্রমুখ।
মাওলানা সাদ অনুসারী শীর্ষ মুরব্বি ইঞ্জিনিয়ার মহিবুল্লাহ বলেন, আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে প্রকৃত বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এরইমধ্যে বিভিন্ন দেশ থেকে আসা বিদেশি মেহমান বিভিন্ন মসজিদে তাবলিগে যুক্ত রয়েছেন। তারা বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার মধ্যেই বিশ্ব ইজতেমা ময়দানে এসে উপস্থিত হবেন। তিনি বলেন, এবারের পর্বে বিভিন্ন দেশ থেকে প্রায় ১০ হাজারের মতো বিদেশি মুসল্লি যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া সারাদেশ থেকে মুসল্লিরা ইজতেমায় যোগ দেওয়ার জন্য রওয়ানা হয়েছেন। বুধবারের মধ্যেই বেশিরভাগ মুসল্লি ময়দানে পৌঁছে যাবেন।
 জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। ইজতেমার আয়োজকদের যেন কোনো ধরনের অসুবিধা না হয় সেজন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি, সবার সহযোগিতায় ইজতেমার দ্বিতীয় পর্বও সুষ্ঠু-সুন্দরভাবে সম্পন্ন হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

গাজীপুরে ২য় পর্বের ইজতেমার মাঠ বুঝে নিলেন সাদ অনুসারীরা।।

আপডেট সময় : 04:15:18 am, Wednesday, 7 February 2024