Dhaka , Friday, 24 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

শিক্ষক লাঞ্ছনার বিচারের দাবিতে শাপলা ফোরামের মানববন্ধন।। 

  • Reporter Name
  • আপডেট সময় : 10:52:44 am, Monday, 12 February 2024
  • 108 বার পড়া হয়েছে

শিক্ষক লাঞ্ছনার বিচারের দাবিতে শাপলা ফোরামের মানববন্ধন।। 

ইবি প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে-ইবি-উপাচার্যের কার্যালয়ে শিক্ষকদের লাঞ্ছনার ঘটনায় দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম। সোমবার-১২ ফেব্রুয়ারি-দুপুর ১টায় ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। 
মানববন্ধনে সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রবিউল হোসেন, সহ-সভাপতি অধ্যাপক ড. আনিছুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. জয়শ্রী সেন, সদস্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, অধ্যাপক ড. মামুনুর রহমান, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, অধ্যাপক ড. মাহবুবুল আরফিন ও অধ্যাপক ড. শেলীনা নাসরীনসহ অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। 
মানববন্ধনে সংগঠনটির নেতৃবৃন্দরা বলেন, ‘গত ৬ তারিখে উপাচার্যের বিরুদ্ধে চলমান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত যেন বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ বোর্ড বন্ধ রাখা হয় তার দাবি নিয়ে আমরা উপাচার্যের কার্যালয়ে যাই। তখন হঠাৎ করে কিছু অছাত্র ও বহিরাগত সেখানে ঢুকে আমাদের শিক্ষকদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং বিভিন্ন হুমকি দিতে থাকে। গত ১১তারিখ পর্যন্ত এ ঘটনায় প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। শুনেছি আজকে নামমাত্র একটি তদন্ত কমিটি করা হয়েছে। তবে সেটা আমরা অফিসিয়ালি পাইনি। গতকাল দোষীদের বিচারের দাবিতে প্রশাসনকে ২৪ ঘন্টার সময় দিয়েছিলাম। তবে প্রশাসন এ সময়ের মধ্যে কোনো সুরাহা না করায় আমরা মানববন্ধন করতে বাধ্য হয়েছি।’
নেতৃবৃন্দরা আরও বলেন, ‘আমরা আবারও স্পষ্ট করে বলে দিতে চাই, আগে উপাচার্যের বিরুদ্ধে চলমান তদন্তগুলো শেষ হবে। তারপর প্রথমে বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক নিয়োগের মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে নিয়োগ চলবে।’
এর আগে গত ৬ ফেব্রুয়ারি উপাচার্যের কার্যালয়ে কিছু অছাত্র, বহিরাগত ও ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের দ্বারা শিক্ষকদের লাঞ্ছনার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে সেদিন দুপুরে মানববন্ধন করে শাপলা ফোরাম। এবং পরে উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে উপাচার্য বরাবর লিখিত আবেদন জমা দেয় সংগঠনটি। এছাড়া ঘটনায় জড়িতদের বিচারের চেয়ে গত শনিবার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন পালন করা হয়। সর্বশেষ গতকাল শাপলা ফোরামের কার্যনির্বাহি সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৪ ঘন্টার মধ্যে প্রশাসন দোষীদের বিচার না করলে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। এর প্রেক্ষিতে আজ দুপুরে মানববন্ধন করেন তারা। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

শিক্ষক লাঞ্ছনার বিচারের দাবিতে শাপলা ফোরামের মানববন্ধন।। 

আপডেট সময় : 10:52:44 am, Monday, 12 February 2024