Dhaka , Friday, 24 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

প্রবেশপত্র পেতে পরীক্ষার্থীদের দিতে হচ্ছে অতিরিক্ত টাকা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:32:38 am, Tuesday, 20 February 2024
  • 145 বার পড়া হয়েছে

প্রবেশপত্র পেতে পরীক্ষার্থীদের দিতে হচ্ছে অতিরিক্ত টাকা।।

ঝালকাঠি প্রতিনিধি।।

ঝালকাঠি জেলার রাজাপুর সরকারি কলেজে পরীক্ষার্থীদের কাছ থেকে ৭০০ করে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ২০২৪ সালে ডিগ্রি পরীক্ষার প্রবেশপত্র বিতরণে পরীক্ষা কেন্দ্রে খরচের নামে অবৈধ চাঁদা আদায় করা হচ্ছে বলে দাবি শিক্ষার্থীদের।

শিক্ষার্থীদের অভিযোগ, কেন্দ্রীয় পরীক্ষার ফরম পূরণের সময় কলেজের প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৩৫০০ করে টাকা নেয়া হয়েছে। আবার পরীক্ষার প্রবেশপত্র দেয়ার সময় নেয়া হয় ৭০০ করে। বোর্ডের কোনো নির্ধারিত ফি না থাকার পরেও কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে ৭০০ টাকা করে নিচ্ছে। এতে বিপাকে পড়েছে অনেক পরীক্ষার্থী। টাকা না থাকায় প্রবেশপত্র নিতে পারছে না বলেও অভিযোগ করেছে কয়েকজন পরীক্ষার্থী।

জানা যায়, আগামী বৃহস্পতিবার-২২ ফেব্রুয়ারি-ডিগ্রি পরীক্ষা শুরু হচ্ছে। এরই মধ্যে গত রবিবার থেকে কলেজ কর্তৃপক্ষ ডিগ্রি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু করে। কলেজে গিয়ে প্রবেশপত্র চাইলে তাদের কাছে ৭০০ টাকা চায় কলেজ কর্তৃপক্ষ। তাদের কাছে থাকা ৫০০ টাকা দিলে কর্তৃপক্ষ তাদের ৭০০ টাকার নিচে দিলে হবে না বলে ফিরিয়ে দেয়। তবে কলেজ নোটিশ বোর্ডে লেখা ৪৫০ টাকা করে দিতে হবে। এরপরে কলেজ অধ্যক্ষর কাছে গেলেও তিনি জানান ৭০০ টাকার কমে হবে না। কলেজের অফিস সহকারী মো. চুন্নু প্রত্যেক শিক্ষার্থীকে ৭০০ টাকা করে নিয়ে রসিদ ছাড়া খাতায় লিখে প্রবেশপত্র দিচ্ছে। প্রবেশপত্র সংগ্রহ করছে পরীক্ষার্থীরা। এমন অভিযোগ একাধিক শিক্ষার্থীর। 

বিনা মূল্যে পরীক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু ঝালকাঠি জেলার রাজাপুর সরকারি কলেজে পরীক্ষার্থীর কাছ থেকে ৭০০ টাকা করে ফি নেওয়া হচ্ছে। তবে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, কেন্দ্র পরিচালনার জন্য তাদের খরচ বহন করতে হয়। এ জন্য প্রবেশপত্র নিতে পরীক্ষার্থীদের কাছ থেকে সামান্য কিছু টাকা নেওয়া হয়।

পরীক্ষার্থীরা জানায়, গতকাল থেকে কলেজ কর্তৃপক্ষ ডিগ্রি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু করে। কলেজে গিয়ে পরীক্ষার্থীরা জানতে পারে প্রতি প্রবেশপত্রের জন্য ৭০০ টাকা দিতে হবে। টাকা না দিলে প্রবেশপত্র দেওয়া হবে না বলে শিক্ষার্থীদের জানায় কলেজ কর্তৃপক্ষ। গত বছর ডিগ্রি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র দেওয়ার বিনিময়ে কলেজ কর্তৃপক্ষ অল্প টাকা নিয়েছিল। এ বছর বেশি টাকা করে নেওয়া হচ্ছে। অন্য কলেজে গুলোতে অল্প টাকা নিচ্ছে শুধু এই কলেজে বেশি টাকা নেওয়া হচ্ছে। কলেজ কর্তৃপক্ষ প্রবেশপত্রের বিনিময়ে ৭০০ টাকা নির্ধারণ করে দিয়েছে। আমরা এত টাকা দিতে পারছি না বলে প্রবেশপত্রও দিচ্ছে না কলেজ থেকে। রাজাপুর সরকারি কলেজ থেকে প্রবেশপত্রের বিনিময়ে ফি নেওয়ার ঘটনায় সংক্ষুব্ধ পরীক্ষার্থী ও অভিভাবকরা। ওই কলেজের  ডিগ্রি পরীক্ষার্থীরা বাড়িতে গিয়ে অভিভাবকদের বিষয়টি জানায়।

অভিভাবকরা জানান, কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের সময় অতিরিক্ত টাকা নিয়েছে। এখন আবার প্রবেশপত্রের জন্য টাকা নিচ্ছে। সব অভিভাবকদের তো এক রকম আয় নেই। অনেকেই দুমুঠো ভাত খেয়ে কোনরকম জীবনযাপন করে তারপর আবার ছেলে-মেয়েদের লেখা পড়ার জন্য কত খরচ করতে হয়। এরপরে এভাবে অভিভাবকদের ওপর বাড়তি চাপ দিচ্ছে কলেজ কর্তৃপক্ষ।

এ বিষয়ে রাজাপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বলেন, এটি পরীক্ষা কেন্দ্র খরচের জন্য নেয়া হচ্ছে, তবে কেউ অসচ্ছল হলে বা অনুরোধ করলে তাঁদের কাছ থেকে কমিয়ে নেয়া হচ্ছে। এই চাঁদা গোপন ভাবে নেওয়া হচ্ছে না। সবাই জানে এতে বেআইনি কিছু নেই। পরীক্ষা কেন্দ্রে ইউএনও এবং প্রশাসনের লোক আসবে তারপর  শিক্ষকরা থাকবে তাদের সবাইকে নাস্তা পানি খাওয়াতে হবে। এরপর অনেক পরীক্ষা রমজান মাসে হবে তখন শিক্ষকদের ইফতারি খাওয়াতে হবে এতো খরচ পাবো কোথায়। তাই পরীক্ষার্থীদের থেকে টাকা নেওয়া হচ্ছে।

সরকারি কলেজে পরীক্ষা কেন্দ্রে সরকারের বরাদ্দ থাকে এরপর আবার কেন্দ্র খরচের জন্য পরীক্ষার্থীরা কীসের টাকা দিবে এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি অধ্যক্ষ।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা-0ইউএনও-ফারহানা ইয়াসমিন বলেন, এবিষয়ে আমি কিছু জানি না। তবে শিক্ষার্থীদের থেকে কেনো নাস্তার খরচ নিবে। উপজেলা প্রশাসন তো নাস্তা খাওয়ার জন্য কেন্দ্রে যায় না। কেউ যদি অভিযোগ করে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তারপরও কলেজের অধ্যক্ষর সাথে কথা বলে বিষয়টি দেখবো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

প্রবেশপত্র পেতে পরীক্ষার্থীদের দিতে হচ্ছে অতিরিক্ত টাকা।।

আপডেট সময় : 06:32:38 am, Tuesday, 20 February 2024