Dhaka , Thursday, 23 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

ঝালকাঠিতে শিক্ষার্থীদের অনুদানের টাকা প্রধান শিক্ষকের পকেটে।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:38:30 am, Thursday, 29 February 2024
  • 110 বার পড়া হয়েছে

ঝালকাঠিতে শিক্ষার্থীদের অনুদানের টাকা প্রধান শিক্ষকের পকেটে।।

ঝালকাঠি প্রতিনিধি।।

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ১১টি স্কুলে পিবিজিএসআই কর্তৃক ৫ হাজার টাকা করে বরাদ্দ পান ২০জন করে শিক্ষার্থীরা। তবে আমুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুদানের টাকার ভাগ নেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। 

খোঁজ নিয়ে জানা গেছে, আমুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ১৮৫ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে পিবিজিএসআই এর বরাদ্দকৃত জন প্রতি ৫ হাজার টাকা ওই বিদ্যালয়ের ২০ জন অসহায় মেধাবী শিক্ষার্থীদের নামে আসে। তবে শিক্ষার্থীদের ৫ হাজার টাকা করে দেওয়ার কথা থাকলেও প্রধান শিক্ষক কোন শিক্ষার্থীকে দিচ্ছেন ১৭৫০ টাকা, আবার কাউকে দিচ্ছেন ১৯৮০, এবং অনেক জনকে ২ হাজার টাকা করেও দিছেন। বাকি টাকা স্কুলের স্পোর্টসে খরচ করার কথা বলে তার পকেটে রাখেন। 

আমুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সাবিনার বাবা জাকির শিকদার বলেন, গত ২৫ ফেব্রুয়ারি রবিবার সকালে প্রধান শিক্ষক মনজুরুল হক আমাকে ফোন করে বলেন আপনার কিছু টাকা আছে। আপনি স্কুলে এসে নিয়ে যান। স্কুলে যাবার পরে আমার বিকাশ অ্যাকাউন্টে ৫ হাজার টাকা ট্রান্সফার করেন প্রধান শিক্ষক। এরপর আমার কাছ থেকে তাৎক্ষণিক মোবাইল নিয়ে ৪ হাজা ৯ শত টাকা তার মোবাইলে নেন তিনি। এবং আমার মোবাইলে ১৯ শত ৮০ টাকা রেখেদেন, বাকি টাকা কোথায় গেল এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।

দশম শ্রেণীর ছাত্রী তানজিলা আক্তারের বাবা মো. জলিল বলেন, আমাকে প্রধান শিক্ষক কলে দিয়ে স্কুলে যেতে বলে। স্কুলে যাওয়ার পরে প্রধান শিক্ষক মনজুরুল হক স্যার বলেন আমার মেয়ে ২ হাজার টাকা পেয়েছে। তার থেকে ২০০টাকা স্কুলের কি কাজে লাগবে তাই রেখে দিছে আমাকে ১৭শত টাকা আমার হাতে দেন তবে আর ১০০টাকা কোথায় তা জানি না৷ আমি মূর্খ মানুষ এতো কিছু বুঝি নাই তাই কিছু বলি নাই সবাইকে এরকম কম টাকা দিছে কেউ কিছু বলে নায়। 

দশম শ্রেণীর ছাত্রী মারফিনা আক্তারের বড় বোন মামিয়া বলেন, আমাকে স্কুলে যেতে বলতে আমি ২৬ তারিখে দুপুরে স্কুলে গেছি। ১১টা ৫০মিনিটে আমার নাম্বারে ৫ হাজার টাকা দিছে মোবাইলে মেসেজও আসছে ৫ হাজার টাকার তারপর সেই টাকা ১১টা ৫২ মিনিটের সময়, ০১৬০৮৩৯০৭৮০ নাম্বারে সেন্ডমানি করে নিয়ে যায় প্রধান শিক্ষক। তারপর আমার কাছে ১৭৫০টাকা দেন এবং বলেন টাকা সব আসে নায় কম আসছে তাই সবাইকে ভাগ করে দিতাছি। অথচ স্কুলে ২০জনের সবার টাকাই আসছে কিন্তু সে মিথ্যা বলে সবার কাছ থেকে টাকা নিচ্ছেন। 

সপ্তম শ্রেণীর ছাত্রী মন্দিরার বাবা মিলন পাডনি বলেন, আমার মেয়ের নামে ৫ হাজার টাকা আসছে সেই টাকা দুইজন ছাত্রীকে নাকি ভাগ করে দিবে তাই আমার মেয়েকে ২ হাজার টাকা দিছে। আর ৫০০টাকা স্কুলের কি কাজে লাগবে তার জন্য রেখে দিছে।

একাধিক শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, স্কুলের প্রধান শিক্ষক কল দিয়ে স্কুলে যেতে বলে। স্কুলে যাওয়ার পরে যাকে যেরকম ভাবে পারে তাকে সেই রকম ভাবে বুঝ দিয়ে টাকা দেন। আর বলেন স্কুলের কাজের জন্য কিছু টাকা রাখা হয়েছে। তবে আমাদের কাউকে জানায়নি যে আমার মেয়ে ৫ হাজার টাকা পেয়েছে। পরে আমরা জানতে পারি স্কুলের ২০ জন শিক্ষার্থী ৫ হাজার টাকা করে পেয়েছে।

এ বিষয়ে সব অভিযোগ স্বীকার করে অভিযুক্ত আমুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মনজুরুল হক বলেন, সরকারি বিধি মোতাবেক শিক্ষার্থীদের টাকা দেওয়া হয়েছে। কোন ও অনিয়ম করা হয়নি। আমার রিরুদ্ধে দেওয়া সকল অভিযোগ মিথ্যা। 

এ বিষয়ে কাঁঠালিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মু. আনোয়ার আজীম বলেন, এ বছরে কাঁঠালিয়া উপজেলার ১১ টি স্কুলে ২০ জন করে শিক্ষার্থীদের জন্য পিবিজিএসআই কর্তৃক ৫ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। টাকা কমবেশি করার কোন সুযোগ নেই। কেউ অনিয়ম করলে অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যাবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

ঝালকাঠিতে শিক্ষার্থীদের অনুদানের টাকা প্রধান শিক্ষকের পকেটে।।

আপডেট সময় : 09:38:30 am, Thursday, 29 February 2024