Dhaka , Thursday, 23 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

মা অঞ্জনা রানী একমাত্র ছেলে তুষারকে হারিয়ে বাকরুদ্র হয়ে পড়েছে।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:23:24 pm, Friday, 1 March 2024
  • 158 বার পড়া হয়েছে

মা অঞ্জনা রানী একমাত্র ছেলে তুষারকে হারিয়ে বাকরুদ্র হয়ে পড়েছে।।

ঝালকাঠি প্রতিনিধি।।

রাজধানীর বেইলি রোডে গ্রীন কজি কটেজ ৭ তলা একটি বাণিজ্যিক ভবনের কাচ্ছি ভাই রেস্টুরেন্টের অগ্নিকান্ডে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তুষার হাওলাদার-২৩-নামে একজন নিহত হয়।

শুক্রবার-১মার্চ-দুপুর সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল মর্গ থেকে তুষারের লাশ এম্বুলেন্সে বিকালে ৫টার দিকে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের তালগাছিয়া গ্রামে তুষারের পিতা দিনেশ হাওলাদার একমাত্র ছেলের মরদেহ বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরদেহ এক নজর দেখার জন্য গ্রামের শত শত লোক বাড়িতে ভিড় জমায়। মা অঞ্জনা রানী হাওলাদার একমাত্র ছেলে তুষারকে হারিয়ে বাকরুদ্র হয়ে পড়েছে। ছেলেকে হারিয়ে আর্তচিৎকার আর মাটিতে লুটিয়ে পরে এ সময় এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। 

গতকাল বৃহস্পতিবার-২৯ ফেব্রুয়ারি-রাতে বাংলামোটরে অবস্থিত তার কর্মস্থল থেকে বের হয়ে বেইলি রোডে সাত তলা ওই ভবনে অবস্থিত ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে বন্ধুদের সাথে খাবার খেতে গিয়েছিলেন তিনি। ঠিক আগুন লাগার কিছু আগ মুহুর্তে তারা ওই রেস্টুরেন্টে প্রবেশ করেন। আগুন লাগলে তারা আর বের হতে পারেননি ওই ভবন থেকে। আর সেখানেই অগ্নিদুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান। নিহত তুষার হালদার ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের তালগাছিয়া গ্রামের দীনেশ হাওলাদারের ছেলে। তুষারের পিতা দিনেশ হালদার ঢাকা বার্ডেম হাসপাতালে চাকুরী করেন। তারা স্বপরিবারে ঢাকায় বসবাস করত। দিনেশের দুই সন্তানের মধ্যে তুষার বড় ও অদিতি ছোট। তুষার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির-ডিআইইউ-সাংবাদিকতা বিভাগ থেকে সদ্য স্নাতক পাস করেছেন এবং সমাবর্তনের অপেক্ষায় ছিলেন। এছাড়া তুষার হালদার স্টার টেক নামে একটি অনলাইন মাল্টিমিডিয়াতে ভিডিও জার্নালিস্ট হিসেবে কর্মরত ছিলেন। এর আগে দ্যা রিপোর্ট মাল্টিমিডিয়ায় কাজ করতেন তিনি।

শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন বলেন, দীনেশ হাওলাদারের একমাত্র ছেলে তুষার। বিষয়টি খুবই মর্মান্তিক কষ্টের। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উদ্ধার করার জন্য দ্রুত পদক্ষেপ নিয়েছেন। মাননীয় স্বাস্থ্য মন্ত্রী সেখানে গিয়েছেন যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য মেডিক্যালে রেফার করেছেন। তারপরেও আমি মনে করি এই বিল্ডিংয়ে যদি কোন অবহেলার কারণে এই দূর্ঘটনার শিকার হয়ে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

নিহত তুষারের বাবা দীনেশ হাওলাদার বলেন, প্রতিদিন রাতে আমরা দুজনে কাজ শেষ করে একসঙ্গে বাসায় যাই। গতকাল রাত ৮টার দিকে আমি তুষারকে কল দিয়ে বাসায় যাওয়ার কথা বললে তখন আমাকে জানায় রাতে অফিসে খাবারের আয়োজন থাকবে। এবং আগামীকাল ১মার্চ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান আছে তাই যেতে দেরি হবে। পরে আমি বাসায় গিয়ে আবার ওরে ১০টা থেকে ১১টা পর্যন্ত কল দিলে নাম্বার বন্ধ পাই৷ মনে করছি অফিসে আছে কাজ করতাছে। এরপর সকালে আমি ডিউটিতে হসপিটালে চলে আসি। ওর নাম্বারে সকাল সাড়ে ৬টার দিকে কল দিছিলাম তখন কল ডুকছে কিন্তু রিসিভ করে নায়। তখন আমি মনে করছি অনেক রাতে ঘুমাইছে তাই হয় তো ঘুমে আছে। 

তিনি আরও বলেন, সকাল পৌনে ৭টার দিকে আমার নাম্বারে একজনে কল দিছে তিনি সম্ভবত একজন এসআই হবেন। আমাকে বলে আপনি কি তুষারের বাবা আপনি ঢাকা মেডিক্যাল মর্গে চলে আসেন আপনার ছেলের লাশ এখানে এসে নিয়ে যান। এরপর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে গিয়ে লাশ গ্রহণ করে বাড়িতে নিয়ে আসি। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তুষারের লাশ দাফন করা হয়েছে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

মা অঞ্জনা রানী একমাত্র ছেলে তুষারকে হারিয়ে বাকরুদ্র হয়ে পড়েছে।।

আপডেট সময় : 01:23:24 pm, Friday, 1 March 2024