Dhaka , Tuesday, 21 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

বনভোজনের বাসে সিটে বসা কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:27:30 pm, Thursday, 14 March 2024
  • 98 বার পড়া হয়েছে

ময়মনসিংহে দুই পক্ষের সংঘর্ষে ১ নারী নিহত ও আহত ১০।।

মাদারীপুর জেলা প্রতিনিধি।।

মাদারীপুরে বনভোজনের বাসের আসনে বসা নিয়ে দুই জনের দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর হওয়ার কারণে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার -১৪ মার্চ সকালে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার কলাগাছিয়া গ্রামের নিত্যগোপাল গোস্বামী স্মৃতি সংঘের
উদ্যোগে বুধবার নড়াইলের লোহাগড়ায় বনভোজনে গিয়েছিল কলাগাছিয়া গ্রামের লোকজন। বনভোজন থেকে ফেরার
পথে বাসের মধ্যে মিল্টন হালদার -২৫-ও প্রকাশ বৈরাগীর -২৭-মধ্যে বাসের সিটে -আসনে-বসা নিয়ে
তর্কাতর্কি হলে বাসের মধ্যেই নিত্যগোপাল গোস্বামী স্মৃতি সংঘের সভাপতি অংশুপতি ভক্ত উভয়কে
তর্কাতর্কি বন্ধ করে মীমাংসা করে মিলিয়ে দেন। কিন্তু বুধবার রাতে -১৩ মার্চ-বাস থেকে বনভোজনের সকল
সদস্যরা নেমে বাড়ি যাওয়ার পথে মিল্টন হালদারের লোকজন প্রকাশ বৈরাগীর উপরে হামলা চালায়। বুধবার
রাতের হামলার ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে মিল্টন হালদারের বংশের লোক অমল হালদারকে -২৫-একা
পেয়ে প্রকাশ বৈরাগীর লোকজন হামলা করলে উভয় পক্ষের মধ্যে বংশগত সংঘর্ষ হয়। পরে খবর পেয়ে মাদারীপুর
সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ২৫
জন আহত হলে তাদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে দুই জনের অবস্থা
গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
নিত্যগোপাল গোস্বামী স্মৃতি সংঘের সভাপতি অংশুপতি ভক্ত বলেন, পিকনিকের বাসে মিল্টন ও প্রকাশের মধ্যে
ঝগড়া হলে আমিসহ কয়েকজন মিলে ওদের দুজনকে মিলিয়ে দেই। তারপরও তারা বাস থেকে নেমে বাড়ি আসার পথে
মারামারিতে জড়িয়ে পড়ে। বিষয়টি অনেক দুঃখজনক।
এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে রোগীদের দেখতে আসেন স্থানীয় কেন্দুয়া ইউপি চেয়ারম্যান শাহ মো. রায়হান
কবীর। তিনি বলেন, মর নিত্যগোপাল গোস্বামী স্মৃতি সংঘের উদ্যোগে আয়োজিত বনভোজনের বাসে বসা নিয়ে
দুইটি ছেলে সাথে দ্বন্দ্ব হয়। সেই দ্বন্দ্বের জেরে সংঘর্ষ হয়েছে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
এই বিষয়ে মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাশেদুল ইসলাম চৌধুরী বলেন, কলাগাছিয়া
গ্রামের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আমরা ২৫ জন রোগীকে চিকিৎসা দিয়ে ভর্তি করেছি। এবং দুই জনকে
ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠিয়েছি। যারা সদর হাসপাতালে ভর্তি হয়েছে তারা সবাই আশঙ্কা মুক্ত।
মাদারীপু সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে
পরিস্থতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে থানায় লিখিত
অভিযোগ পেলে তদন্ত— সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

বনভোজনের বাসে সিটে বসা কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫।।

আপডেট সময় : 01:27:30 pm, Thursday, 14 March 2024