Dhaka , Friday, 24 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

ভোলার চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে খুশি চাষিরা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 03:43:25 pm, Tuesday, 26 March 2024
  • 59 বার পড়া হয়েছে

ভোলার চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে খুশি চাষিরা।।

আলী হোসেন রুবেল
স্টাফ রিপোর্টার ভোলা।। 
ভোলার চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে খুশি চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর তারা ভালো তরমুজের ফলন পেয়েছে হাজার বলে জানিয়েছে। এছাড়াও স্থানীয় সূত্রে জানা যায়, চরফ্যাশন উপজেলার বিভিন্ন উপকূলীয় লাকায় শুষ্ক মৌসুমে হাজার হাজার হেক্টর জমিতে আবাদ করা হয় বাঙ্গি ও রসালো ফল তরমুজ। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফল দুটির বাম্পার ফলন হয়েছে। আর এই তরমুজ যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম ও বরিশালসহ দেশের বিভিন্ন জেলায়। বাম্পার ফলনে চাষিরাও রয়েছেন খোশমেজাজে।
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি খেত থেকেও পাকা তরমুজ বিক্রি করা হচ্ছে। আগাম তরমুজে বেশি মুনাফার আশায় পাইকাররাও আসতে শুরু করেছেন চাষিদের দোর গোড়ায়। আবার অনেক চাষি পুরো খেত অধিক মুনাফায় আগাম বিক্রি করে দিচ্ছেন। এবার চাষিদের মূলধনসহ অধিক মুনাফা হবে বলে মনে করেন বিশ্লেষকরা। একাধিক চাষি বলেন, গত বছর তরমুজ চাষিরা মূলধন হারিয়ে ঋণগ্রস্থ হলেও এবার তা পুশিয়ে নেওয়া যাবে।
সরেজমিন উপজেলার মুজিবনগর, নজরুলনগর, কলমী, নীলকমল, নুরাবাদ, আহমদপুর ইউনিয়নসহ বিভিন্ন চরাঞ্চলে প্রায় ১১ হাজার ৭৮০ হেক্টর জমিতে তরমুজ ও বাঙ্গির আবাদ করা হয়েছে।
চরফ্যাশনের আহম্মদপুর গ্রামের তরমুজ চাষি আলাউদ্দিন বলেন, এবার ২ কাটি জমিতে তরমুজ চাষ করে মোট বিক্রি হয়েছে ৮ লাখ টাকা। আগাম তরমুজ একটু চড়া মূল্যেই বিক্রি হচ্ছে হাট-বাজারগুলোতে। বাজার অনুযায়ী প্রতিটি তরমুজ ১৫০ থেকে শুরু করে ৩৫০ টাকা মূল্যে বিক্রি করা হচ্ছে। এছাড়াও প্রতি পিচ বাঙ্গি ১০০ থেকে ১৫০ টাকায় খুচরা বিক্রি হচ্ছে।
আড়তদার জামাল উদ্দিন বলেন, গত বছর লোকসান হলেও এ বছর অধিক মুনাফা হবে তরমুজে। উপজেলা কৃষি কর্মকর্তা রুকুজ্জামান বলেন, চরফ্যাশনে ১১ হাজার ৭৮০ হেক্টর জমিতে তরমুজ ও বাঙ্গি আবাদ হয়েছে। তরমুজ চাষিরা যেন বিপাকে না পড়েন এজন্য মাঠ পর্যায়ে উপসহকারী কামরুজ্জামান শিপনসহ অন্যরা সার্বক্ষণিক মাঠ পরিদর্শন ও চাষিদের পরামর্শ দিচ্ছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

ভোলার চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে খুশি চাষিরা।।

আপডেট সময় : 03:43:25 pm, Tuesday, 26 March 2024