Dhaka , Wednesday, 22 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

ওসির পর সাংবাদিকের বাসায় চোরের হানা-ঈদের আগে চুরি-ছিনতাই ও ডাকাতির আতঙ্কে রূপগঞ্জবাসী।।

  • Reporter Name
  • আপডেট সময় : 03:57:12 pm, Wednesday, 3 April 2024
  • 98 বার পড়া হয়েছে

ওসির পর সাংবাদিকের বাসায় চোরের হানা-ঈদের আগে চুরি-ছিনতাই ও ডাকাতির আতঙ্কে রূপগঞ্জবাসী।।

মোঃআবু কাওছার মিঠু
নারায়নগঞ্জ প্রতিনিধি।।
 নারায়ণগঞ্জের রূপগঞ্জে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিভিন্ন এলাকায় ঘটছে চুরি ছিনতাই ও ডাকাতির ঘটনা এতে আতঙ্কিত রূপগঞ্জবাসী ।
রূপগঞ্জের জাঙ্গীর গ্রামের বাসিন্দা শিল্প পুলিশের পরিদর্শক-ওসি-নাজমুল ইসলামের বাড়িতে চুরির পর এবার পাশের গ্রাম  গুতিয়াবোতে দৈনিক যুগান্তর ও আনন্দ টিভির সাংবাদিক রাসেল মাহমুদের বাসায় লোহার গ্রিলকেটে চুরির ঘটনা ঘটেছে। ৩ এপ্রিল দিবাপূর্ব মধ্যরাতে এ চুরির ঘটনা ঘটে। এর আগে রমজান মাসের শুরু থেকে উপজেলার বিভিন্ন গ্রামে ও মহা সড়কের স্থানে স্থানে চুরি ও ডাকাতির ঘটনা ঘটায় এলাকাবাসী চরম আতঙ্কে রয়েছেন।  
আনন্দ টিভির রূপগঞ্জ প্রতিনিধি  ও দৈনিক যুগান্তরের সাংবাদিক রাসেল মাহমুদ জানান, তার গ্রামের বাড়ি গুতিয়াবোতে সাধারণত রাতে কেউ থাকে না। তবে সপ্তাহে ৩ দিন থাকা হয়। এ সুযোগে অজ্ঞাত অপরাধী চক্রের সদস্যরা গতরাতে বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে সবগুলোর আলমারির তালা ভেঙ্গে ফেলে। এ সময় ঘরে থাকা দুটি পুরাতন মোবাইল ফোন, ৫ ভরি স্বর্ণালংকার, হিরের নাকফুলসহ নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 
সাংবাদিকের বাড়িতে চুরির  খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশের এসআই পরেশ বাগচী, মারুফ হাসান অরন্য ও এএসআই রাশেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে রূপগঞ্জ থানার অধীনে পূর্বাচল ক্যাম্প ইনচার্জ পরেশ বাগচী বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলমান। জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছি। 
স্থানীয়দের দেয়া তথ্যে জানা যায়, রমজান মাস শুরুর পর থেকে রূপগঞ্জে বেড়েছে চুরির ঘটনা।  দিনে দুপুরে ঘরে প্রবেশ করে নিয়ে যাচ্ছে বাই সাইকেল, আইপিএস, মোটরসাইকেল।  আর নির্জন প্লটের সীমানা প্রাচীর ভেঙ্গে ফটক, বাড়ির লোকজন না থাকলে দরজা, জানালা খুলে নেয়ার অভিযোগসহ সিসিটিভি ফুটেজ ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে ভুক্তভোগীদের অনেকেই  অভিযোগ না করায় পুলিশের কিছুই করার না থাকলেও সিসিটিভি ক্যামেরা স্থাপনের অনুরোধ করেছেন রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক চন্দ্র সাহা।   
এসব বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক চন্দ্র সাহা বলেন, রূপগঞ্জ থানায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত টহল অব্যাহত আছে। যেকোন অনিয়মের অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। চুরির ঘটনা বিষয়ে জানলাম। তবে অনেকেই অভিযোগ করেন না। ফলে আমরা জানতে পারিনা। গত ১ মাসে চুরি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িতদের আইনের আওতায় নেয়া হয়েছে। মামলা হয়েছে। আসামী আদালতে প্রেরণ করেছি। তবে জনসাধারণকে অনুরোধ করবো, সড়কে পাশে বা যার যার বাসায় সিসিটিভি ক্যামেরা স্থাপন যেন করেন। এতে আমাদের আইনি ব্যবস্থা নেয়া সহজ হয়। চোরকে সনাক্ত করা যায়। সরকারের পরিকল্পনা স্মার্টসেবা দানে আমরা তৎপর। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

ওসির পর সাংবাদিকের বাসায় চোরের হানা-ঈদের আগে চুরি-ছিনতাই ও ডাকাতির আতঙ্কে রূপগঞ্জবাসী।।

আপডেট সময় : 03:57:12 pm, Wednesday, 3 April 2024