Dhaka , Tuesday, 21 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

পাবনায় সাংবাদিককে পিটিয়ে পা ভেঙে দিল সন্ত্রাসীরা-মোটরসাইকেল-মুঠোফোন ছিনতাই।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:16:01 am, Wednesday, 17 April 2024
  • 58 বার পড়া হয়েছে

পাবনায় সাংবাদিককে মারধরের ঘটনায় মামলা ২৪ ঘণ্টায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।।

পাবনা প্রতিনিধি।।
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মানিক হোসেন-৪০-নামে স্থানীয় এক সাংবাদিককে পিটিয়ে পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। এ সময় তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। 
তাঁকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার পূঁইবিল গ্রামে এ ঘটনা ঘটে। আহত মানিক হোসেন দৈনিক খোলা কাগজের ভাঙ্গুড়া প্রতিনিধি হিসেবে কর্মরত। 
তিনি ভাঙ্গুড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর দাবি, নকল দুধ তৈরিসংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করায় সন্ত্রাসীদের দিয়ে তাঁকে পেটানো হয়েছে।
আহত সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা গেছে, ভাঙ্গুড়া দুগ্ধ খামারসমৃদ্ধ উপজেলা। এখান থেকে কয়েক হাজার লিটার দুধ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী নকল ও ভেজাল দুধ তৈরি করে বাজারজাত করছিলেন। 
সম্প্রতি ভেজাল দুধ তৈরির কিছু ভিডিও ফুটেজ ও তথ্য সাংবাদিক মানিকের কাছে আসে। তিনি এসব তথ্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতেই ভেজাল দুধ তৈরির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা তাঁর ওপর ক্ষিপ্ত হন বলে ওই সাংবাদিক দাবি করেন।
সাংবাদিক মানিক হোসেন বলেন, ওই প্রতিবেদন প্রকাশের পর থেকেই তিনি হুমকি পাচ্ছিলেন। আজ সকালে মোটরসাইকেলে পূঁইবিল এলাকা দিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা তাঁর গতিরোধ করে বেদম পিটুনি দেয়। 
একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বলেন, ‘সন্ত্রাসীরা শুধু মেরেই ক্ষান্ত হয়নি। আমার মোটরসাইকেল ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে গেছে।
ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইকরামুন নাহার বলেন, এক্স-রে প্রতিবেদনে দেখা গেছে, ওই সাংবাদিকের পায়ের হাড় ভেঙে সরে গেছে। ভাঙ্গুড়ায় পরিপূর্ণ চিকিৎসা সম্ভব না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি-নাজমুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এ ঘটনায় আহত সাংবাদিককে থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। 
তিনি মামলা করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভেজাল দুধ তৈরির বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

পাবনায় সাংবাদিককে পিটিয়ে পা ভেঙে দিল সন্ত্রাসীরা-মোটরসাইকেল-মুঠোফোন ছিনতাই।।

আপডেট সময় : 04:16:01 am, Wednesday, 17 April 2024