Dhaka , Monday, 20 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

চাকুরি দেয়াড় প্রলোভনে ঘুষ গ্রহণের অভিযোগ দুই পুলিশের বিরুদ্ধে।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:20:17 am, Saturday, 11 May 2024
  • 67 বার পড়া হয়েছে

চাকুরি দেয়াড় প্রলোভনে ঘুষ গ্রহণের অভিযোগ দুই পুলিশের বিরুদ্ধে।।

মাদারীপুর জেলা প্রতিনিধি।।

মাদারীপুরে পুলিশে চাকুরি দেয়া প্রলোভন দেখিয়ে ঘুষ গ্রহণের অভিযোগ পাওয়া গেছে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে।
এই ঘটনায় অভিযুক্ত দুই পুলিশের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়া হয়েছে পুলিশ সুপার বরাবর। এদিকে টাকা
লেনদেন সংক্রান্ত একটি ভিডিও এই প্রতিবেদকের কাছে এসেছে। ভিডিওতে দেখা যায় পুলিশ সদস্য তানজিলা
আক্তার স্থানীয় একটি দোকানে অবস্থান করে এক হাজার টাকার কয়েকটি বাল্ডিল নিচ্ছেন।

অনুসন্ধানে জানা গেছে, দোকানটি ছিল মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। সেই দোকানেই টাকা
লেনদেন হয়েছে। গত বছরের ১ মার্চ টাকা গ্রহণ করা হয় বলে জানা যায়।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে- মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকার রবিদাসের ছেলে রতন দাস
একটি দোকানে কাজ করার সময়ে সেখানেই পরিচয় হয় পুলিশ সদস্য তানজিলা আক্তারের সাথে। পরে পুলিশ
নিয়োগের সময় তানজিলা আক্তার পুলিশে চাকুরির প্রলোভন দেখিয়ে রতনের কাছ থেকে ১৪ লক্ষ টাকা নিয়ে নেয়।

বিশ্বাস অর্জনের জন্য তানজিলা কমিউনিটি ব্যাংকের একটি চেকও প্রদান করেছেন। তানজিলা আক্তারের নামে
কমিউনিটি ব্যাংকের চেকে তানজিলার স্বাক্ষর ও তারিখ ছিল।এদিকে পুলিশ নিয়োগ পরীক্ষা হওয়ার পর রেজাল্ট
বেরুলে সেখানে চাকরি না হওয়ায় দিশেহারা হয়ে পড়েন ভুক্তভোগী রতন দাস। উপায় না দেখে অভিযোগ করেন পুলিশ
সুপার বরাবর।

চাকুরি প্রত্যাশী রতন দাস বলেন- আমাকে পুলিশে চাকুরি দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ১৪ লক্ষ টাকা
নিয়েছে তানজিলা আক্তার নামে এক পুলিশ। কিন্তু সে চাকুরি দিতে পারেনি। সেই টাকা দিয়ে তানজিলা স্বামী
ফরিদপুরের ভাঙ্গাতে ব্যবসা শুরু করছে। টাকা ফেরত চাইলে সে বিভিন্ন রকমের টালবাহানা করছে। আমার কাছ
থেকে টাকা নেওয়ার সময় একটি চেকও দিয়েছিল। এরপরও বিভিন্ন অজুহাতে সে আমার টাকা ফেরত দিচ্ছে না। এই
ঘুষ নেওয়ার সাথে শহিদুল নামে এক পুলিশও জড়িত।

অভিযোগকারী রতন দাসের বাবা রবিদাস বলেন- আমি ধার দেনা করে ছেলের চাকুরির জন্য টাকা দিয়েছিলাম
তানজিলার কাছে। সে চাকুরি দিতে পারেনি। এখনও টাকাও ফেরত দিচ্ছে না। তাই এসপি অফিসে অভিযোগ দিয়েছি।
এব্যাপারে অভিযুক্ত তানজিলা আক্তার কোনো কথা বলতে রাজি হননি। তিনি জানান, যা বলার এসপি স্যারকেই
বলেছি।

অপর অভিযুক্ত শহিদুল ইসলাম নিজের দায় অস্বীকার করেন। তিনি দাবি করেন তিনি টাকা গ্রহণ করেনি।
এব্যাপারে মাদারীপুরে পুলিশ সুপার মাসুদ আলম বলেন- এই ধরেন একটি ঘটনায় অভিযোগ এসেছে। তদন্ত করে
চাকুরি দেয়াড় নামে প্রতারণার ঘটনার সত্যতা পাওয়া গেছে। তাই অভিযুক্ত দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনগত
ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের চাকুরি থেকে বরখাস্ত করা হবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

চাকুরি দেয়াড় প্রলোভনে ঘুষ গ্রহণের অভিযোগ দুই পুলিশের বিরুদ্ধে।।

আপডেট সময় : 05:20:17 am, Saturday, 11 May 2024