Dhaka , Tuesday, 28 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

কালিয়াকৈরে তৃতীয় দিনেও জলাবদ্ধতা কাটেনি –  ভুক্তভোগীরা চরম বিপাকে

  • Reporter Name
  • আপডেট সময় : 09:41:48 pm, Sunday, 19 June 2022
  • 138 বার পড়া হয়েছে

কালিয়াকৈরে তৃতীয় দিনেও জলাবদ্ধতা কাটেনি -  ভুক্তভোগীরা চরম বিপাকে

মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।

গাজীপুরের কালিয়াকৈরে প্রবল বর্ষণের তৃতীয় দিনেও পৌরসভার ৫, ৭ ও ৮নং ওয়ার্ডের প্রায় চার সহস্রাধিক ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে জলাবদ্ধতা কাটেনি । সেই সাথে বেশকিছু শিল্প-কারখানা জলাবদ্ধতার কারণে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। ওইসব ওয়ার্ডের অধিকাংশ সড়ক ও বাসা-বাড়ি পানিতে তলিয়ে গেছে। অপরদিকে বিভিন্ন টেক্সটাইল ও ডাইং কারখানার রাসায়নিক বজ্র পানিতে মিশে দুর্গন্ধে পরিবেশ দূষিত হয়ে পড়েছে।

পৌরসভার হরিণহাটি, বিশ্বাসপাড়া, তিন নম্বর গেট, দিঘিরপাড়, ডাইনকিনি ও হরতকিতলা এলাকায় সরেজমিনে দেখা গেছে, ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাট জলমগ্ন হওয়ায় এলাকাবাসী চরম বিপাকে পড়েছেন। তবে এই জলাবদ্ধতার জন্য অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, ড্রেনের ওপর বহুতল ভবন নির্মাণ, বিভিন্ন টেক্সটাইল – ডাইং কারখানার বর্জ্য, নদী-খাল দখল, ও প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেছেন স্থানীয়রা। বিশেষ করে পোশাক কারখানার শ্রমিকরা জলাবদ্ধতায় নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন।

এলাকাবাসী জানায়, সাত্তার টেক্সটাইল, লিবার্টি টেক্সটাইল, ইন্টারস্টপ, আইমন টেক্সটাইল, এপেক্স ল্যান্জারী, ডিভাইন টেক্সটাইলসহ বিভিন্ন ডাইং কারখানার রংমিশ্রিত বর্জ্র ও যেখানে -সেখানে উচ্ছিষ্ট খাবারের ময়লার ভাগাড়ে পঁচা -দুর্গন্ধে পৌরবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। এমনি অবস্থায় সামান্য বৃষ্টি হলেই চরম দুর্ভোগে পড়েন এসব ওয়ার্ডের জনসাধারণ। অপরিকল্পিত ড্রেন নির্মাণ ও পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে এই অচলাবস্থা চলছে বলে অভিযোগ রয়েছে।

৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. খাত্তাব মোল্লা বলেন, আনসার একাডেমির উত্তর পাশে পৌরসভার ড্রেনের ওপর একটি বহুতল ভবন নির্মাণ করায় ভবনের নিচে ময়লা-আবর্জনা আটকে গিয়ে সহস্রাধিক ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। ফলে ওই ভবনের নিচে পরিষ্কার করতে না পারায় জলাবদ্ধতা স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. আমিনুল ইসলাম বলেন, ওয়ালটন কারখানা কর্তৃপক্ষ পৌরসভার পানি নিষ্কাশনের ড্রেনের ওপর মাটি ভরাট করে বাউন্ডারি নির্মাণ করায় দুই সহস্রাধিক ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও সড়ক জলমগ্ন হয়ে পড়েছে। এলাকার লোকজন চরম দুর্ভোগে পড়েছে। আমরা এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে ড্রেন পরিষ্কারের চেষ্টা চালাচ্ছি।

কালিয়াকৈর পৌরসভার মেয়র মো. মজিবুর রহমান বলেন, সারাদেশেই এই সমস্যা চলছে। আমাদের পানি যেদিক দিয়ে বের হয় সেদিক দিয়ে বেরও হচ্ছে কোনো বাঁধা নেই। তবে এত বেশি বৃষ্টি হয়েছে, আবার এদিকে নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে ফলে সহজে পানি বের হয়ে যেতে পারছে না। আমরা চেষ্টা করছি। আমাদের লোকজন সেখানে পানি নিষ্কাশনের জন্য কাজ করছেন। আশা করছি, অতি দ্রুত পানি চলে যাবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

কালিয়াকৈরে তৃতীয় দিনেও জলাবদ্ধতা কাটেনি –  ভুক্তভোগীরা চরম বিপাকে

আপডেট সময় : 09:41:48 pm, Sunday, 19 June 2022